চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে সৌদি প্রো লিগে দেখা কেবল ‘সময়ের ব্যাপার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস জে.আর. সৌদি প্রো লিগে খেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ ফর্মে বছরজুড়েই আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সময়টা দারুণ কাটছে তার। গতবছর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ফিফা বর্ষসেরাও হয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। দলবদলের মৌসুম আসতেই আলোচনা বেড়ে গেছে তাকে নিয়ে। সৌদি প্রো লিগের দাবি, ভিনিকে সৌদিতে দেখা কেবল সময়ের ব্যাপার।

সৌদি প্রো লিগ থেকে ২৪ বর্ষী ভিনিকে পেতে খুব দ্রুতই রিয়ালকে বড় অঙ্কের প্রস্তাব দেয়া হবে। রিয়ালের দুই সাবেক ক্রিস্টিয়ানো রোনালদো ও কারিম বেনজেমা খেলছেন সৌদি লিগে। এ দুজনকে দেখিয়ে ভিনি প্রসঙ্গে লিগটির প্রধান নির্বাহী ওমর মুঘারবেল বলেছেন, ‘আমাদের কোনো স্বপ্ন নেই, এটি শুধুই সময়ের ব্যাপার এবং আলোচনার বিষয়।’

‘বিদেশী খেলোয়াড়রা সবসময়ই সৌদি দলের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে, বিদেশী খেলোয়াড়রা সৌদি দলগুলোতে এসেছে এবং আসছে। সেই ধারাবাহিকতায় দলগুলোর চেহেরাও পাল্টে যাচ্ছে। এই মৌসুমে আমরা আটজনের বেশি বিদেশী- যাদের মধ্যে ২১ বছরের কম বয়সী দুজনকে অন্তর্ভুক্ত করেছি। এই লিগকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য বাইরে থেকে খেলোয়াড় আনা সবসময়ই লিগের ডিএনএতে ছিল। বিশেষ করে গত দুবছরে ব্যাপক পরিবর্তন এসেছে। যা এসেছে তা হল খেলোয়াড়দের গুণমান।’

সৌদি প্রো লিগের প্রতি আগ্রহ বাড়ছে খেলোয়াড়দেরও, বিশ্বাস মুঘারবেলের। বলেছেন, ‘আমরা এশিয়ার এক নম্বর লিগ, আমাদের লক্ষ্য বিশ্বের শীর্ষ দশ লিগের মধ্যে থাকা। এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না বিশ্বে আমাদের অবস্থান কোথায়। এজন্য মৌসুমের শেষপর্যন্ত অপেক্ষা করতে হবে।’

Tags: ভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

নির্বাচন নিয়ে মন্তব্য করায় মেটা কর্তৃপক্ষকে তলবের পদক্ষেপ দিল্লির

Next Post

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

Next Post
শিবগঞ্জের সীমান্তে কাঁটাতারের বেড়া বন্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বাংলাদেশের ক্রিকেটাররা ইংল্যান্ডের বিপক্ষে খেলা উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও ইংল্যান্ডের কারও ভিসা জটিলতা হল ভারত সফরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT