চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে প্রথম ফ্রি-কিক, গোল পেয়ে ‘বাকরুদ্ধ’ রাইস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবলার রাইসের প্রথম ফ্রি-কিকের গোলের ছবি, চ্যাম্পিয়ন্স লিগের পুরস্কার হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে অবিশ্বাস্য বাঁকানো ফ্রি-কিক নিয়েছিলেন ব্রাজিলীয় কিংবদন্তি রবার্তো কার্লোস। সেই গোল তাকে অমর করে রাখতে যথেষ্ট ছিল। স্বয়ং কার্লোসই স্বাক্ষী হলেন এমন আরেকটি স্মরণীয় বাঁকানো ফ্রি-কিকের। যে গোলের নায়ক আর্সেনাল মিডফিল্ডার ডেকলান রাইস। টিভি ক্যামেরায় ধরা পড়ে, রিয়াল মাদ্রিদের সাবেক রবার্তো এদিন গ্যালারিতে ছিলেন। দেখেছেন আর্সেনালের কাছে লস ব্লাঙ্কোসদের ৩-০ গোলের বড় হার।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে রিয়াল মাদ্রিদের উপর ঝাঁপিয়ে পড়ে আর্সেনাল। তবে গোল আসছিল না। ৫৮ মিনিটে চোখধাঁধানো সেই মুহূর্ত। প্রায় ৩০ গজ দূরে ফ্রি-কিক পায় আর্সেনাল। পেশাদার ক্যারিয়ারে ৩৩৮টি ম্যাচ খেললেও প্রথমবার ফ্রি-কিক থেকে শট নেন রাইস। ডানপায়ের কোনাকুনি শট বাঁক নিয়ে ঢুকে যায় রিয়ালের জালে। যা আটকানো প্রায় অসাধ্য ছিল রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। ছিল তীব্র গতি আর নিখুঁত নিশানার সঙ্গে অবিশ্বাস্য বাঁক।

রাইসের ৭০ মিনিটে পাওয়া দ্বিতীয় ফ্রি-কিকের দূরত্ব ছিল প্রায় ২৫ গজ। আগের শটের চেয়ে দ্বিতীয়টিতে বলের গতি ছিল বেশি, বাঁকটা কম নিয়েছেন বলে। তাতে লাভই হয়েছে। কোর্তোয়া এ যাত্রায়ও শূন্যে উড়াল দেন, বল একদম পোস্ট ও ক্রসবারের ত্রিভুজ কোণের কাছ ঘেঁষে ঢুকে যায় জালে। এমন গোল আটকানো প্রায় অসম্ভবই বলা চলে।

ম্যাচের পর রাইস বলেছেন, ‘প্রথম ফ্রি-কিক থেকে গোল করাটা আসলেই একটা বিশেষ ব্যাপার। কিন্তু একই ম্যাচে যখন দ্বিতীয়টি পেয়ে গেলাম, সেটা আসলে কেমন অনুভূতি বলে বোঝানো যাবে না। তবে সেসময় আত্মবিশ্বাসটা একটু বেশিই ছিল। সত্যিই আমি বাকরুদ্ধ।’

‘এই প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের মতো দলকে হারানো, এটা অবশ্যই আমাদের জন্য বড় একটি রাত। আর যখন এমন ম্যাচে কেউ গোলের দেখা পাবে, সেটা পৃথিবীর সেরা অনুভূতি। আমি খুশি যে এটা গ্রহণ করেছি, এটা আসলে জাদু ছিল। এটা একটি ঐতিহাসিক রাত এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দুটি গোল করা। আমরা এই প্রতিযোগিতা জিততে চাই। ম্যাচ বাই ম্যাচ খেলে জিততে হবে।’

আগামী ১৬ এপ্রিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টারের দ্বিতীয় লেগে বড় পরীক্ষা এখন রিয়ালের। সেমিফাইনাল নিশ্চিতে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট গানাররা সুবিধাজনক জায়গায় থেকেই নামবে।

Tags: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগরাইসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

টেসলার শেয়ারের পতন, ঋণের চাপে ইলন মাস্ক

Next Post

Shironamhin Set for Their First-Ever Canada Tour

Next Post
একটি ব্যান্ডের পাঁচ সদস্যের দলীয় ছবি, তারা স্টাইলিশ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

Shironamhin Set for Their First-Ever Canada Tour

বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন তারকার ছবি, হিংসাত্মক দৃশ্যের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বরবাদ’ এর রাজত্ব, ঈদের বাকি ছবিগুলোর কী খবর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT