চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে এমন এক পেনাল্টি হাতছাড়া করলেন, হেরেই গেল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় চলছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের টেবিলে শীর্ষ ধরে রাখার লড়াই। সেখানে পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোসরা। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে পয়েন্ট ছিনিয়ে নেয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেন কাইলিয়ান এমবাপে, হেরেছেন ১-০ গোলে। বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেও পিছিয়ে গেছে হোসে মরিনহোর শিষ্যরা।

বেটিসের মাঠে ম্যাচের বল দখল, শট কিংবা পাস, সবদিকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে হারাতে পারেনি স্বাগতিকদের। ম্যাচজুড়ে বেটিসও বেশ আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র থাকে।

৮১ মিনিটে ট্রয় প্যারটের গোলে লিড পায় রিয়াল বেটিস। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় রিয়াল, পেনাল্টিও পায় তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি এমবাপে-ভিনিসিয়াসরা। ৯০ মিনিট শেষে ফরাসি তারকার পেনাল্টি শট ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক আলভারো ভায়েস। কোন পয়েন্ট না নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

লা লিগায় চার ম্যাচ শেষে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে দুয়ে আছে রিয়াল মাদ্রিদ। একই সমীকরণে গোল ব্যবধানে পিছিয়ে চারে রিয়াল বেটিস। এক ম্যাচ কম খেলে শতভাগ জয় নিয়ে, সমান ৯ পয়েন্টে টেবিলে শীর্ষে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ, পাঁচে আলাভেস।

Tags: কাইলিয়ান এমবাপেরিয়াল বেটিসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশ: ৮ বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

Next Post

ঘুষের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

Next Post
ছবি: সংগৃহীত

ঘুষের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

মাদক পাচার তদন্তে উঠে এলো আগুয়েরোর নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT