চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কা, চিন্তিত নন রিয়াল কোচ

লা লিগা: ওসাসুনা ২-১ রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

লা লিগায় ওসাসুনার কাছে শেষমুহূর্তে গোল হজম করে হেরেছে রিয়াল মাদ্রিদ। হারে শিরোপা দৌড়ে ছিটকে পড়ার শঙ্কা লস ব্লাঙ্কোসদের। এক ম্যাচ কম খেলে রিয়ালের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। কাতালানরা আরেকটি জয় পেলে আবারও পিছিয়ে পড়বে চিরপ্রতিদ্বন্দ্বীরা। এতে কোন দুশ্চিন্তা নেই কোচ আলভারো আরবেলোয়ার, প্রতিকূল পরিস্থিতিতে শক্ত থাকতে বলছেন।

শনিবার রাতে ওসাসুনার মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে ওসাসুনাকে লিড এনে দেন আনতে বুদিমির। পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। ৭৩ মিনিটে ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। ৯০ মিনিটে আবারও গোল হজম করে আরবেলোয়ার শিষ্যরা, রাউল গার্সিয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

লা লিগায় শিরোপা দৌড়ে নিয়ন্ত্রণ হারানোর পর স্প্যানিয়ার্ড কোচ দলকে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে বুধবারের ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে শক্ত থাকতে হবে। আশা করি এই হারটি গুরুতর নয়, চারদিনের মধ্যেই আবার আমাদের বাঁচা-মরার লড়াই আছে। একটি দল প্রতিকূল অবস্থায়ই শক্তি দেখায়।’

মাদ্রিদের শেষ ৬ কোচের মধ্যে একমাত্র জিনেদিন জিদানই ওসাসুনার মাঠে ম্যাচ জিততে পেরেছিলেন, সেটিও ২০১৭ সালে। এদিকে জাবি আলোনসোর থেকে দায়িত্ব নেয়ার পর লা লিগায় এটি ছিল আরবেলোয়ার প্রথম হার, পাঁচ ম্যাচে জয়ের ধারাও থেমে গেল।

‘এমন পরিস্থিতিতে আমরা সন্দেহকে জায়গা দিতে পারি না। আমি দলকে বিশ্বাস করি। আমাদের দীর্ঘসময় ধরে পারফরম্যান্স ধরে রাখতে হবে। আমরা কাজ করে যাব, নিজেদের আরও চাপ দেব এবং প্রতিটি খেলোয়াড়ের সেরাটা বের করে আনব, কারণ আমাদের দলে সবারই প্রয়োজন।’

‘এখনও অনেক ম্যাচ বাকি। উন্নতির অনেক জায়গা আছে। যদি শতভাগ না থাকেন, তাহলে যেকেউ আপনাকে হারাতে পারে। আমাদের প্রতিপক্ষরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল।’ বলেন রিয়াল কোচ।

২৫ ম্যাচে ১৯ জয় ৩ ড্র এবং ৩ হারে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১৯ জয় ১ ড্র ও ৪ হারে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

রোববার ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে বাংলাদেশ সময় ৯.১৫ মিনিটে নামবে বার্সা। জিতলেই শীর্ষে উঠে যাবে কাতালানরা।

Tags: ওসাসুনাবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের শীর্ষ সংবাদ ও বিনোদন পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

জিদান হাসিমুখে দাঁড়িয়ে আছেন, বৃষ্টির মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT