চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যৎ নিয়ে কবে কথা বলবেন জানালেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 পূর্বাহ্ন 04, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাঞ্জেলো অরোরা শুভেচ্ছা জানাচ্ছেন, ফুটবল বিশ্বে তার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এমনকি ২৬ মে পর্যন্ত তার জন্য অপেক্ষা করার কথাও জানিয়েছে ব্রাজিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত।  এমন বাস্তবতায়, আনচেলত্তিও জানিয়ে দিলেন নিজের ভবিষ্যৎ নিয়ে কবে নাগাদ কথা বলবেন। এর আগে এই বিষয়ে আর কোনো কথা বলতে রাজি নন লস ব্লাঙ্কোসদের কোচ।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল। এর কিছু দিনের মধ্যেই কোপা ডেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারে আনচেলত্তির দল। যদিও লা লিগার দৌড়ে এখনও টিকে আছে রিয়াল। বার্সার থেকে কেবল চার পয়েন্ট পিছিয়ে আছে তারা। এখনও পাঁচ ম্যাচ বাকি, এর মধ্যে ১১ মে রয়েছে বছরের শেষ এল ক্ল্যাসিকো।

রোববার বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই আনচেলত্তির কাছে প্রশ্ন আসে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে কিছু বলবেন কিনা? জবাবে আনচেলত্তি বলেছেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে ২৫ মে কথা বলব, তার আগে নয়… ২৫ মে কী হতে পারে তা নিয়ে এখনই কথা বলার প্রয়োজন নেই।’

তবে রিয়ালের সঙ্গে শেষ মুহূর্তে কোনো বাজে সম্পর্কে জড়াতে চাননা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমি বুঝতে পারছি তোমরা (মিডিয়া) আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাও, কিন্তু আমি চাই না। এই সময় আমি ঠিক জানি আমার কী করতে হবে এবং কী করতে যাচ্ছি। আজ আমার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা হচ্ছে না। ভবিষ্যৎতে কী হবে জানি না, তবে যাই হোক না কেন, কোনো বিবাদ নয়, দুর্দান্ত একটি বিদায় হবে।’

‘ক্লাবের সঙ্গে আমার কখনও ঝগড়া হবে না, ছয় বছরে কখনও ঝগড়া হয়নি, আশাকরি কখনও হবে না। শেষ দিনে নিজেকে ক্লাবের সঙ্গে ঝগড়া করতে দেব না, যা ২৫শে মে হতে পারে, সেটা ২০২৬ বা ২০৩০ হতে পারে। যখনই হোক, এটি একটি সুন্দর দিন হবে।’

২৬ মে লা লিগা মৌসুমের শেষ ম্যাচ। একইসাথে রিয়াল মাদ্রিদের ও বার্সেলোনার শিরোপার লড়াই শেষ হয়ে যে কারও হাতে উঠবে লিগ শিরোপা। ব্রাজিল আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার জন্য সেই পর্যন্ত অপেক্ষা করতে রাজি। তবে রিয়াল কোচও সুর মিলিয়ে ওই সময়েই নিজের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন।

বাস্তবতা হচ্ছে রিয়ালের সঙ্গে একবছর চুক্তি বাকি থাকায় আনচেলত্তিকে এক্সিট ফি দিতে ছাড় রাজি হচ্ছেন না পেরেজ। মোটা অঙ্কের এক্সিট ফি পরিশোধ করে আনচেলত্তিকে নিতে রাজি নয় ব্রাজিলও। ইতালিয়ান এ কোচ সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন বলেও খবর।

Tags: আনচেলত্তিব্রাজিলরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

নির্বাচনে বামপন্থী আলবেনিজের জয়ের পর অস্ট্রেলিয়ার বিরোধী দল হতাশ

Next Post

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

Next Post
পররাষ্ট্র মন্ত্রণালয় লোগো ও বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি মঙ্গলবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT