চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 02, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের শুরুতেই গোলের খুব সহজ এক সুযোগ হাতছাড়া করে জুভেন্টাস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষপর্যন্ত গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে। যেখানে তারা লড়বে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাসকে ১-০তে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে চলতি আসরে প্রথম খেলতে নামলেন কাইলিয়ান এমবাপে। জ্বরের কারণে আগের ম্যাচগুলো খেলতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুদল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২ শটের বিপরীতে লক্ষ্যে ছিল ১১টি। অন্যদিকে জুভেন্টাস ৬টি আক্রমণের মধ্যে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি।

৫৪ মিনিটে গার্সিয়ার একমাত্র গোলটি আসে, যা চলতি আসরে তার তৃতীয় গোল। গোল হজমের পর জুভেন্টাসের সমতায় ফেরার সুযোগ ছিল। ফ্রান্সিসকোর শট ঠেকান রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। অন্যদিকে ভালভার্দের ওভারহেড কিকও ফিস্ট করে ফেরান জুভেন্টাস গোলরক্ষক ডি গ্রেগরিও। ম্যাচের শেষ মুহূর্তে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস, রেফারি সেই আবেদনে সাড়া দেননি। শেষ পর্যন্ত গার্সিয়ার গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

Tags: এমবাপেক্লাব বিশ্বকাপ ২০২৫জুভেন্টাসযুক্তরাষ্ট্ররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিপজ্জনক পরিস্থিতি, ২ পাইলট বরখাস্ত

Next Post

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

Next Post
অগ্নিদগ্ধ লাশের ছবি, পুলিশ ও স্বজনরা দাহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, বাংলার খবর ও রাজনীতি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনও পূরণ না হলেও ব্যর্থ বলা যাবে না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT