চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেসাসের জন্য রিয়ালের কাছে ৫০ মিলিয়ন চায় ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 07, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি দলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম ও আর্সেনাল— ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাসে নজর ইউরোপের একগাদা নামিদামি ক্লাবের। সিটিজেনরাও চাচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করে দিতে। রিয়াল বা অন্যকোনো ক্লাব যদি তাকে দলে টানতে চায়, সেজন্য ৫০ মিলিয়ন ইউরো খসাতে হবে।

সিটিজেনদের সঙ্গে আরও একবছরের চুক্তি আছে ২৫ বছর বয়সী জেসাসের। নতুন কোনো চুক্তি করতেও আগ্রহী নয় প্রিমিয়ার লিগের ক্লাবটি। পালমেইরাস থেকে সিটিতে আসা জেসাসও চাচ্ছেন নতুন ডেরা।

আর্লিং হালান্ড ও জুলিয়ান আলভারেজ ইতিহাদের ক্লাবটিতে চুক্তি করায় অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে ব্রাজিল ফরোয়ার্ডের। ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি থাকার পরও ক্লাবটি তাকে এ মৌসুমেই ছেড়ে দিতে চাচ্ছে।

ফুটবল সাংবাদিক অ্যান্টন মেয়ানার মতে, লা লিগা চ্যাম্পিয়নরা বার্নাব্যুতে জেসাসকে চাচ্ছে। স্পোর্টিং ম্যানেজমেন্ট এবং কোচ কার্লো আনচেলত্তি তাকে দেখে খুব মুগ্ধ হওয়ায় রিয়াল চুক্তি করার সুযোগটি গুরুত্বের সাথে দেখছে।

জেসাসকে টানার দৌড়ে অনেকখানি এগিয়ে আছে আর্সেনালও। যদিও গানারা এখনও আনুষ্ঠানিক প্রস্তাব করেননি। ব্রাজিলিয়ানকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে টটেনহ্যামও। ৫০ মিলিয়ন ইউরো খসিয়ে তাকে টানতে আগ্রহী নতুন মালিকের অধীনে যাওয়া চেলসি।

জেসাসের বেতন খুব বেশি হবে না। বর্তমানে সিটিতে বছরে ৭.৫ মিলিয়ন ইউরো আয় করেন। রিয়াল মাদ্রিদও একই ধরনের চুক্তি চাইবে। দলবদলের বাজারে শেষ পর্যন্ত যেখানেই যান না কেনো, সিটি জেসাসের দাম জানিয়েছে খোলাখুলি ভাবেই।

সদ্যগত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ১৩ বার জালের খোঁজ পাওয়ার পাশাপাশি ১২টি এসিস্ট করেছেন জেসাস। প্রিমিয়ার লিগ জয়ের পথে ২৮ ম্যাচে ৮ গোল ও ৯টি এসিস্ট তার নামের পাশে।

Tags: চেলসিজেসাসটটেনহ্যামব্রাজিলম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ফোকসকে বিশ্বসেরাই বলে দিলেন স্টোকস

Next Post

পরবর্তী বলিউড বাদশা কি কার্তিক?

Next Post
বলিউডের নতুন তারকা কার্তিকের সঙ্গে শাহরুখ খান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তী বলিউড বাদশা কি কার্তিক?

মোস্তাফা জব্বার

মোবাইল অপারেটরদের কাছে সরকারের পাওনা প্রায় ১৪ হাজার কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT