চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 07, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফাইনালে ওঠার লক্ষ্যে এবার ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে দুদল। দেখে নেয়া যাক পরিসংখ্যানের দিক থেকে কে এগিয়ে রয়েছে।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে মাঠের লড়াইয়ে নামবে থমাস টুখেলের বায়ার্ন ও কার্লো আনচেলত্তির রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১৪বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বিপরীতে বায়ার্ন মিউনিখ ইউরোপসেরার মুকুট জিতেছে ৬বার। দুদলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ২৭ ম্যাচে বায়ার্নের জয় ১১টি। একটি বেশি রিয়াল মাদ্রিদের। বাকি চারটি ড্র হয়েছে।

চলতি আসরে ইংলিশ প্রিমিয়ার লিগের দুদলকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে দল দুটি। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করেছে রেকর্ড শিরোপাধারী রিয়াল। প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্সেনালকে বিদায় করে সেমিতে উঠেছে বুন্দেসলিগার দল বায়ার্ন।

বুন্দেসলিগায় টানা ১১ বছর পর রাজত্ব হারিয়েছে বায়ার্ন। তাদের চমকে দিয়ে স্বপ্নের প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুসেন। জার্মান কাপের শিরোপা দৌড় থেকেও অনেক আগে ছিটকে গেছে বাভারিয়ান দলটি। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগই তাদের একমাত্র শিরোপা জয়ের সুযোগ।

অন্যদিকে কোপা ডেল রের শিরোপা আগেই হাতছাড়া করেছে রিয়াল। তবে লিগ শিরোপা জিতে একটি ট্রফি ঘরে তুলেছে। এবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বাড়িয়ে ১৫তম শিরোপার খুব কাছে রয়েছে লস ব্লাঙ্কোস দলটি। ২০২০ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে টানা চতুর্থবারের শেষ চারের টিকিট কেটেছে রিয়াল।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগথমাস টুখেলপরিসংখ্যানবায়ার্নবুন্দেসলিগারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post

ভবিষ্যত মহামারি মোকাবিলায় শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ ও আন্তর্জাতিক নেত্রীর সাক্ষাৎকার, আলোচনা ও বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যত মহামারি মোকাবিলায় শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্পের জন্য অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT