চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা ডেল রে’র শেষ আটে রিয়াল-বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় গোল উদযাপন করছে, কোপা ডেল রে শেষ আটে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের চিত্রনাট্য সাজিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রে’র শেষ ষোলোর লড়াইয়ে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লস ব্লাঙ্কোস। আরেক খেলায় কুয়েটাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে পা রেখেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে হওয়া ম্যাচের ৪ মিনিটেই ঘরের মাঠে লিড পায় ভিয়ারিয়াল। জেরার্ড মরেনোর পাসে বল পেয়ে ডান প্রান্ত থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করেন ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডার ইতিয়েন ক্যাপু।

৪২ মিনিটের মাথায় মরেনোর বাড়ানো বল আদায় করে বাঁ পায়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামুয়েল চুকউয়েজে।

বিরতির পর ৫৬ মিনিটে টনি ক্রুসের বদলে স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবালোসকে মাঠে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ঠিক পরের মিনিটেই সেবালোসের পাসে বল নিয়ে ডান পায়ে নিশানাভেদ করে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র।

১২ মিনিট পর কর্নার কিক থেকে বল নিয়ে গোলমুখে থাকা এডের মিলিতাও গোল করে ম্যাচে সমতা টানেন।

খেলার ৮৬ মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্টে বল নিয়ে গোল করে রিয়ালের জয়ের নায়ক বনে যান ২৬ বর্ষী সেবালোস।

আলফোনসো মুরুবে স্টেডিয়ামে হওয়া আরেক ম্যাচে কুয়েটার বিপক্ষে গোল উৎসবে মেতেছিল বার্সেলোনা। ৪১ মিনিটে ফ্রাঙ্ক কেসির অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন রাফিনহা।

বিরতির পর ৫০ মিনিটে কেসির পাসে বল নিয়ে নিশানাভেদ করেন রবার্ট লেভান্ডোভস্কি। এরপর ৭০ মিনিটে আনসু ফাতি ও ৭৭ মিনিটে কিসে লক্ষ্যভেদ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে লেভান্ডোভস্কি জোড়া গোলের দেখা পান।

Tags: কোপা ডেল রেবার্সেলোনাভিয়ারিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ইজতেমের দ্বিতীয় পর্বে ১ মুসল্লির মৃত্যু

Next Post

জনবল সংকটে নোয়াখালী জেনারেল হাসপাতাল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনবল সংকটে নোয়াখালী জেনারেল হাসপাতাল

বাংলাদেশে হুন্দাই গাড়ির উৎপাদন শুরু, কারখানার প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হুন্দাই গাড়ির উৎপাদন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT