চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ড্রয়ে ধরাছোঁয়ার বাইরে বার্সা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 06, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে ভাবছেন, ড্রয়ের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ হঠাৎ করেই ছন্দ হারিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়েছে। অন্যদিকে, জয় নিয়ে মাঠ ছেড়েছে টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। এমন বাস্তবতায় লিগ শিরোপা থেকে আরও পিছিয়ে পড়ল কার্লো আনচেলত্তির দল।

রিয়াল বেটিসের ঘরের মাঠে রোববার রাতে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। হারের ফলে লা লিগায় কাতালানদের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন দলটি। সমান ২৪ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জাভি হার্নান্দেজের দল। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩।

লা লিগার ইতিহাস বলছে, ২৪ ম্যাচ খেলার পর যখন কোনো দল ৯ পয়েন্টে এগিয়ে থাকে সেই দলই শিরোপা জিতেছে। এমন বাস্তবতায় বেশ সুবিধাজনক স্থানে আছে বার্সেলোনা।

অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নন আনচেলত্তি। বলেছেন, ‘সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। যদিও নয় পয়েন্ট অনেক বড় ব্যবধান, কিন্তু আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের পরও বার্সা বস জাভি মনে করছেন, আরও বড় ব্যবধানে জিততে পারতো তার দল। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে সব সুযোগই কাজে লাগাতে হবে বলেও মত তার।

জাভি বলেছেন, ‘ম্যাচটি আমাদের কষ্ট করে জিততে হয়েছে। দ্বিতীয় গোল করার মতো অনেক সুযোগ ছিল। কিন্তু তা আমরা কাজে লাগাতে পারিনি। এখনও আমাদের অনেককিছু সংশোধন করতে হবে। সুযোগ থাকার পরও এভাবে খেলা শেষ করাটা হতাশার।’

লিগে এখনও ১8টি করে ম্যাচ খেলবে দুদল। এরমধ্যে ১৯ মার্চ এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। যে কারণে অন্য ম্যাচগুলো দুদলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

Tags: বার্সেলোনাভ্যালেন্সিয়াররিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ছেলের চিকিৎসায় গিয়ে জাহাজডুবিতে পাকিস্তানি নারী অ্যাথলেটের মৃত্যু

Next Post

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

বাগেরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটের ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT