চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের ১৮ মিনিটের ঝড়ে বিধ্বস্ত রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 পূর্বাহ্ন 09, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ঠিকঠাকই চলছিল রিয়াল মাদ্রিদের। এরপর দৃশ্যপটে এলেন ডেকলান রাইস, তার দুর্দান্ত দুই ফ্রি-কিক অতিথিদের দেয় জোড়া ধাক্কা। পরে আর লড়াইয়ে ফিরতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। মিকেল মেরিনো রিয়ালের জালে আরেকবার বল জড়ালে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারের প্রথম লেগে বড় হার নিয়ে ইংল্যান্ড থেকে ফিরছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৫৮ থেকে ৭৫, গানারদের ১৮ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় মাদ্রিদিস্তারা। ডেকলান রাইসের দুই গোলের সাথে মেরিনোর গোল সর্বোচ্চবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দাপুটে এক হার দেখায়।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে লড়াই করে গোল পায়নি রিয়াল। সুযোগ হাতছাড়া করেছেন কাইলিয়ান এমবাপে। বিরতির পর ২৮ বর্ষী রাইস চ্যাম্পিয়ন্স লিগে গড়েন ইতিহাস। ফ্রি-কিকে দুটি গোল আনেন।

আর্সেনাল ও ওয়েস্ট হ্যাম ক্যারিয়ারে সাড়ে তিনশর কাছে ম্যাচ খেলে এই প্রথম সরাসরি ফ্রি-কিকে গোলের দেখা পেলেন রাইস। সেটিও পরপর দুবার, একই ম্যাচে। তাতে তিনি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা প্রথম খেলোয়াড় এখন।

রাইস প্রথম গোলটি করেন ৫৮ মিনিটে। বিপজ্জনক জায়গায় আর্সেনাল ফ্রি-কিক পায় রিয়াল স্বাগতিকদের বুকায়ো সাকাকে ফাউল করায়। প্রথম ফাউলটি করেন আলাবা। রাইসের পরের গোলটি ৭০ মিনিটে, এবারও সাকাকে ফাউল করে রিয়াল, এবার করেন কামাভিঙ্গা। আর ৭৫ মিনিটে মেরিনোর গোলটি আসে লুইস-স্কেলির সহযোগিতায়।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রিয়ালের হারের হতাশা বাড়িয়েছে কামাভিঙ্গার লাল কার্ড। তিনি ৬৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন, দুই হলুদ কার্ডে লাল হয়ে যান ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্তে।

আগামী ১৬ এপ্রিল ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টারের দ্বিতীয় লেগে বড় পরীক্ষা এখন রিয়ালের। সেমিফাইনাল নিশ্চিতে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট গানাররা সুবিধাজনক জায়গায় থেকেই নামবে।

Tags: আনচেলত্তিআর্তেতাআর্সেনালএমবাপেচ্যাম্পিয়ন্স লিগভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রুশ সৈনিকদের সমাধিতে বাংলাদেশ সেনাপ্রধানের শ্রদ্ধা

Next Post

বায়ার্নের অপরাজিত যাত্রা থামিয়ে এগিয়ে গেল মার্টিনেজের ইন্টার

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে উল্লাসে মেতে থাকা ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের অপরাজিত যাত্রা থামিয়ে এগিয়ে গেল মার্টিনেজের ইন্টার

সাগরে প্রবল ঝড়ের কারণে ঢেউ ও জলপ্রপাত সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT