চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে বর্ণবাদী আক্রমণের পর যা বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 22, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Football match incident with players and officials on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের মাঠে খেলতে নামলে প্রায়ই বর্ণবাদের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নেমে একইরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ব্রাজিলীয় তারকা। ভিনির সঙ্গে এহেন ঘটনায় বেশ ক্ষুব্ধ রিয়াল বস কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে ফুটবল নিয়ে কোনো কথাই বলেননি ইতালিয়ান কোচ। জানিয়ে দেন একই বিষয়ের পুনরাবৃত্তি কাম্য নয়।

লা লিগায় রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ১-০তে রিয়াল মাদ্রিদ হারলেও ম্যাচ শেষে মূল আলোচনার বিষয় হয়ে ওঠে ভিনির বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনা।

ম্যাচের ফলাফল ছাপিয়ে বেশ কয়েকবার খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভিনিসিয়াসের উদ্দেশ্যে বর্ণবাদী কিছু একটা বলেছিলেন এক দর্শক। সেদিকে তেড়ে গিয়ে ভিনি কড়া জবাব দেন, খেলাও বন্ধ থাকে অনেকটা সময়। দুদলের খেলোয়াড়দের মধ্যে হয়েছে হাতাহাতিও। ক্রমাগত বর্ণবাদের শিকার হয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ডও দেখেছেন ভিনিসিয়াস।

ম্যাচ শেষে সেই প্রসঙ্গে ৬৩ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমি আজ ফুটবল নিয়ে কথা বলতে চাই না, ফুটবল নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। ম্যাচে যা দেখলাম তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো স্টেডিয়ামে বর্ণবাদী স্লোগান দেয়া হয়েছে। রেফারিকে বলেছিলাম, ম্যাচ বন্ধ করে দেয়া উচিত।’

‘এমন একটি পরিস্থিতিতে ভিনিসিয়াসের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা সকলেরই বোঝা উচিত ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে খেলা চালিয়ে যেতে চায় কিনা। সে খেলা চালিয়ে যেতে রাজি ছিল।’

‘ভিনিসিয়াস এখন আমার জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লা লিগায় এখন বর্ণবাদ একটি বড় সমস্যা। ম্যাচে বর্ণবাদের পর্বগুলোকে বন্ধ করতে হবে। স্টেডিয়ামে একজন খেলোয়াড়কে বর্ণবাদী স্লোগান দিয়ে অপমান করা হলে খেলা বন্ধ করে দিতে হবে। যদি আমরা ৩-০তে জিততাম, তবুও আমি একই কথা বলতাম। এখানে অন্যকিছু বলার সুযোগ নেই। সে খুবই দুঃখ পেয়েছে, এমনকি রাগও করেছে। পৃথিবীতে এমনকিছু ঘটা একদমই ঠিক নয়।’

হেরে শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদ নেমে গেছে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে। ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১।

একইদিনে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৮৫।

Tags: আনচেলত্তিবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়াররিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

জাদুঘরে রাখা নিজের হার্ট দেখতে গেলেন ব্রিটিশ নারী

Next Post

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

Next Post
প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

বয়সী পুরুষের মুখ, চোখে গভীর দৃষ্টি, মুখে গম্ভীর অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT