চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচে ছয় গোল হজমকে ‘অবিশ্বাস্য’ বললেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 30, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আনচেলত্তি ফুটবল ম্যাচে দাঁড়িয়ে দর্শকদের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা খেলার ধকল কাটাতে আগের ম্যাচে কারিম বেনজেমাকে বিশ্রামে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। সে ম্যাচে জিরানোর বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হারের পর এবার ভুল করেননি রিয়াল বস। শুরুর একাদশেই রাখেন বেনজেমাকে। ফরাসি তারকার হ্যাটট্রিকে আলমেরিয়ার বিপক্ষে সহজে জয় পেলেও দুই ম্যাচে ছয় গোল হজম মানতে পারছেন না আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে রিয়ালের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। মাঠে নামলেই গোলের পাচ্ছেন ৩৫ বর্ষী এই তারকা। শেষ দুই ম্যাচে ছিলেন বিশ্রামে, ফেরার ম্যাচটি রাঙালেন হ্যাটট্রিক দিয়ে। চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি যার সবগুলোই হয়েছে চলতি মাসে।

এবারের লা লিগায় ২১ ম্যাচে ১৭টি গোল করা বেনজেমাকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা ভালো করছে। সামগ্রিকভাবে দলও আক্রমণে আরও বিপজ্জনক হয়ে উঠছে। আমরা শুরুর মতো আবারও ভালো করছি।’

মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকা রিয়াল বিশ্বকাপ বিরতির পর বেশ অধারাবাহিক পারফরম্যান্স করছে। লা লিগায় বিশ্বকাপ বিরতির আগে ১৪ ম্যাচে একটিতে হারা দলটি পরের ১৮ ম্যাচে হেরেছে ৫ ম্যাচে, আর ড্র করেছে তিনটিতে। এমনকি শেষ দুই ম্যাচে আনচেলত্তির দল হজম করেছে ছয় গোল।

৬৩ বর্ষী আনচেলত্তি বলেন, ‘আমি চিন্তিত নই। আমরা কতটা ভালো খেলতে পারি তা আমার জানা আছে। কিন্তু আমি এটাও বিশ্বাস করতে পারছি না যে, আমরা শেষ দুই ম্যাচে ছয়টি গোল হজম করেছি। যা আমার কাছে অবিশ্বাস্য। আমরা অনেক বেশি স্বস্তিতে ভুগেছি। এ ম্যাচে আমরা রক্ষণভাগে মনোযোগ দেয়ার চেষ্টা করেছি। চাপের মধ্যে ভালো করেছি।’

Tags: আনচেলত্তিবেনজেমামাদ্রিদরিয়াললা লিগালিড স্পোর্টস
Previous Post

অসুস্থতার পর আবারও নির্বাচনী প্রচারণায় এরদোগান

Next Post

‘বউ নয়, সন্তান চাই’, বললেন সালমান!

Next Post
সালমানের স্টাইলিশ লুকের ছবি, বাংলা সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

'বউ নয়, সন্তান চাই', বললেন সালমান!

মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভের জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়নের প্রতিবাদে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT