চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়েল হিরোদের সম্মানিত করতে দুবাই যাচ্ছেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 07, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় তারকারা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা পরীমনি, শরিফুল রাজ, তমা মির্জা, রায়হান রাফী।

অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

এ বিষয়ে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ এর ফাউন্ডার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও এবছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন।

তিনি বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যারফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছেন- তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে।

আগামী ১৫ জানুয়ারি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শাকিব খান বলেন, আজমাইন উইনার স্পোর্টস ক্লাবে আমি থাকছি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সিজন ২-তে। যারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে তাদের সম্মানিত করতে এই সম্মাননা।

আরেক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, দেশ ও দেশের মানুষের জন্য যারা কাজ করে তাদের হাতে উঠে আসবে এই অ্যাওয়ার্ড। বিশ্ব দরবারে কাজকে তুলে ধরার জন্য ফ্রন্টলাইন ফাইটার্সদের জন্য এটি বিরাট সুযোগ। আমি সব একঝাঁক তারকা থাকবে এই অনুষ্ঠানে। আমি নিজেও এই অ্যাওয়ার্ডে নমিনেটেড।

রায়হান রাফী বলেন, আমি সেখানে থাকছি। অপেক্ষায় আছি সত্যিকারের হিয়েল হিরোস কারা কারা এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। তমা মির্জা বলেন, সামাজিক কাজে যাতে অন্যরা আরও আগ্রহী হয় তাদের অনুপ্রাণিত করতেই সম্মাননা দেয়া হচ্ছে।

Tags: তমা মির্জাদুবাইপরীমনিরাজরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজশাকিব খানসিনেমা
Previous Post

সন্ধ্যার ম্যাচে মুখোমুখি সাকিব-মাশরাফী

Next Post

পাগলা মসজিদের দানবাক্সে এবার ২০ বস্তা টাকা!

Next Post
পাগলা মসজিদের দানবাক্সে ২০ বস্তা টাকা উদ্ধার, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা মসজিদের দানবাক্সে এবার ২০ বস্তা টাকা!

দুজন তরুণ নারী-পুরুষ সমুদ্র সৈকত পাশে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে মিম-সোহমের ‘ব্ল্যাক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT