চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোসেলুর জাদুতে দুরন্ত প্রত্যাবর্তনে ফাইনালে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 পূর্বাহ্ন 09, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ কখনো মরে না- কার্লো আনচেলত্তির কথাটিকে যেন স্প্যানিশ জায়ান্টরা আবারো সত্য হিসেবে প্রমাণ করে ছাড়ল। পরাজয়ের দ্বারপ্রান্তে যেতে থাকা দলটির ত্রাণকর্তা হয়ে উঠলেন জোসেলু রোমেলু। ৩৪ বর্ষী ফরোয়ার্ডের শেষ মুহূর্তের জোড়া লক্ষ্যভেদে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল।

সেমিফাইনালের প্রথম লেগে দুদল ২-২ গোলের ড্রয়ে শেষ করেছিল। ফিরতি দেখার পর দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে লস ব্লাঙ্কোসরা শিরোপা নির্ধারণী খেলায় নামার অপেক্ষায় রইল। ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৫৭ শতাংশের অধিক সময় স্বাগতিকরা বল নিয়ন্ত্রণে রেখেছিল। প্রতিপক্ষের ৭ শটের বিপরীতে নিজেরা নিয়েছিল ১৯ শট।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে রিয়াল সমর্থকদের হতভম্ব করে লিড পায় বায়ার্ন। পাল্টা আক্রমণ থেকে হ্যারি কেনের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ে নিশানাভেদ করেন কানাডিয়ান ফুটবলার আলফানসো ডেভিস।

মিনিট তিনেক পর ডেভিসের পায়ে লেগে বল বাভারিয়ানদের জালে জড়ালে সমতায় ফিরতে বসেছিল রিয়াল। তবে এসময় জশুয়া কিমিচ ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে রেফারি গোল বাতিল করেন।

ম্যাচের তখন ৮১ মিনিট। ফেদেরিকো ভালভার্দের পরিবর্তে জোসেলুকে নামান মাস্টারমাইন্ড আনচেলত্তি। সাত মিনিট পরই হতাশার চাদর ফেলে জ্বলে ওঠে কামব্যাকের রাজা রিয়াল। বাঁ-পায়ের শটে এ স্পেনিয়ার্ড বল জালে জড়িয়ে সমতা টানেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে রুডিগারের ক্রসে বল নিয়ে জোসেলু জোড়া গোলের দেখা পেলে আবারো দুরন্ত প্রত্যাবর্তনের নজির গড়ে রিয়াল ফাইনালের টিকিট কাটে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

৯.৪ ওভারেই লক্ষ্যে হায়দরাবাদ, বিদায় মুম্বাইয়ের

Next Post

আবারও লাগামহীন ডিমের বাজার

Next Post
ফাইল ছবি

আবারও লাগামহীন ডিমের বাজার

হজযাত্রীরা বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১৩ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট বাংলাদেশ ছেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT