চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার বিপক্ষে ‘তীব্র লড়াই’ দেখছেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 07, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Two men shaking hands at a sports stadium with a crowd in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় একদশক পর কোপা ‘কোপা ডেল রে’ চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০১৪ সালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবার ওসাসুনাকে হারিয়ে নিজেদের ২০তম ‘কোপা ডেল রে’ শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তির দলের নজর এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে। সেখানে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইটা তীব্র হবে বলেই মনে করছেন রিয়াল বস।

এস্তাদিও ডে লা কার্তোজে ফাইনালে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে রিয়াল। গোল দুটি করেছেন রদ্রিগো। মাঠে দুর্দান্ত ছিলেন ডিফেন্ডার দানি কারভাহাল। দুবার নিশ্চিত গোল থেকে রক্ষা করেছেন লস ব্লাঙ্কোসদের।

জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল কোচ আনচেলত্তি মুখিয়ে আছেন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে। গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে খেলেছিল তার দল। এবারও পুনরাবৃত্তির কথায় ভাবছেন ৬৩ বর্ষী কোচ।

শিরোপা জয়ের পর ম্যানসিটি ম্যাচ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ইতালিয়ান কোচ। ম্যাচ শেষে বলেছেন, ‘এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেকবেশি হবে। তীব্র লড়াই করতে হবে। কারণ আমরা আরও একটি ফাইনালের খুব কাছাকাছি। ফাইনাল খেলার জন্য যা যা করার দরকার সবকিছুই চেষ্টা করব। মঙ্গলবারের জন্য আমরা প্রস্তুত।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আসছে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে রিয়াল ও ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচ।

Tags: আনচেলত্তিওসাসুনাকোপা ডেল রেচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
Previous Post

লক্ষ্মীপুরে কৃষক হত্যার ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

Next Post

যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

রিয়াল মাদ্রিদ দলের কোচ কার্লো আনচেলত্তি ও খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুই বছরে সম্ভাব্য প্রতিটি ট্রফি আমরা জিতেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT