পুনঃখননে আবারও রংপুরের ঐতিহ্যবাহী নলেয়া নদীর প্রাণ ফিরছে। নদী দখলকারীদের বাধা উপেক্ষা করে প্রশাসনের সহযোগিতায় নদী খনন করে চলেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আংশিক নদী খনন হওয়ায় এরই মধ্যে সুফল পাওয়া শুরু করেছেন স্থানীয়রা। সেই সাথে নদী পাড়ে বসেছে প্রাণ-প্রকৃতির মেলা।







