চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলের টিম ডিরেক্টরের ভূমিকায় এলেন রাজ্জাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 অপরাহ্ন 03, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজ্জাক জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে কথা বলছেন আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে বোর্ড পরিচালক হয়েছেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবার দায়িত্ব পেলেন টিম ডিরেক্টরের। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার বিসিবির বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন তিনি। তবে এবারই প্রথম টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক। নিজের দায়িত্বের বিষয়ে বলেছেন, ‘অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।’

‘ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।’-যোগ করেন রাজ্জাক।

বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট গড়াবে ১৯ নভেম্বর। এরপর ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুটি টি-টুয়েন্টি গড়াবে। ২ ডিসেম্বর মিরপুরে খেলবে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

Tags: আমজাদবিসিবিরাজ্জাকলিড স্পোর্টস
Previous Post

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা

Next Post

লন্ডনের রাস্তায় ইপিএল ফুটবলারকে হত্যার হুমকি, হাই প্রোফাইল এজেন্ট গ্রেপ্তার

Next Post
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল বল মাঠে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের রাস্তায় ইপিএল ফুটবলারকে হত্যার হুমকি, হাই প্রোফাইল এজেন্ট গ্রেপ্তার

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন বাড়ছে জ্যোতি-মারুফাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT