চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী আমার সন্তানের মা, সে কারণে চুপচাপ আছি: রাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 অপরাহ্ন 02, জানুয়ারি 2023
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম্পত্য জীবন নিয়ে সরব চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে দিয়েছেন বিচ্ছেদের খবর। সর্বশেষ রবিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। অভিযোগও তুলেছেন বিস্তর। তবে বিচ্ছেদ প্রসঙ্গে শুরু থেকেই চুপ ছিলেন পরীর দাম্পত্য সঙ্গী ও চিত্রনায়ক শরিফুল রাজ।

বিচ্ছেদ নিয়ে পরীর বিস্তারিত কারণ ব্যাখ্যার একদিন পর এবার মুখ খুললেন রাজ। জানিয়েছেন,‘আমি তাকে সম্মান করি। আমার সন্তানের মা সে। সে কারণে চুপচাপ আছি।’

তবে পরবর্তী করণীয় সম্পর্কেও আভাস দিলেন রাজ। সেই সঙ্গে পরীর অভিযোগের প্রেক্ষিতেও দিলেন জবাব। ফেসবুক স্ট্যাটাসে পরী জানিয়েছিলেন, রাজকে তার জীবন থেকে ছুটি দিয়েছেন!

সোমবার এ বিষয়ে রাজ বললেন,‘আমি সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই।’ শিগগির আইনজীবীর সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করবেন জানিয়ে রাজ বলেন,‘আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। বসে যত দ্রুত সম্ভব অফিশিয়ালি সিদ্ধান্ত নিবো। সন্তান কার কাছে থাকবে এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই মেনে নেব।’

রাজ বলেন,‘আমি অনেক সহ্য করেছি। খুব ক্লান্ত লাগছে এসব দেখতে। ঘরের মধ্যে কিছু হবে আর সেটা ফেসবুকে চলে যাবে এটা নিয়মিত হতে পারে না! আমার তো বাইরে কাজ করতে হয়। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।’

সবকিছু নিয়ে বিরক্ত রাজ আরও বলেন,‘আমি তাকে সম্মান করি। আমার সন্তানের মা সে। সে কারণে চুপচাপ আছি। পরীর প্রতি ভালোবাসা আছে বলেই কিছু বলতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী অভিনয়ের বাইরে এসব নিয়ে কেন চিন্তা করতে হবে।’

হতাশা প্রকাশ করে রাজ বলেন,‘আমার বেডরুমে কী হয় তা সবার জানার কথা নয়। কিন্তু এখন আমার বেডরুম ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে। এটা হতে পারে না।’

২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ওই বছর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। গেল বছরের জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। একই বছরের ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য। বর্তমানে তার বয়স পাঁচ মাস।

বাবা ও সন্তানের হাসিমুখের ছবি, আবেগময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে, রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি দুদিন আগে প্রকাশ্যে আনেন পরী। রবিবার (১ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে তিনি জানান, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না।

রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে (চেষ্টা) টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। শ্রেফ বিষ্ঠা হয়ে যায়।

সন্তানের কথা উল্লেখ করে পরী বলেন, রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সবঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

Tags: পরীমনিবিচ্ছেদমারাজরাজ্যলিড বিনোদনসন্তানসিনেমা
Previous Post

সৃজিতের ‘পদাতিক’ এ মৃণাল হচ্ছেন চঞ্চল, বিপরীতে মনামী

Next Post

রাজউক থেকে তথ্য গায়েবের ঘটনায় হাইকোর্টের ব্যাখ্যা দাবি

Next Post
রাজউক থেকে তথ্য গায়েবের ঘটনায় হাইকোর্টের ব্যাখ্যা দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজউক থেকে তথ্য গায়েবের ঘটনায় হাইকোর্টের ব্যাখ্যা দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৪ দফা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৪ দফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT