চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বারবার হেনস্তা হচ্ছি: রাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
রাজের ছবি ও মিথ্যাচার নিয়ে আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর থেকে সম্পর্কে নানামাত্রিক টানাপোড়েন প্রকাশ পেতে শুরু করে তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরীমনির সংসারে। গত কয়েকমাস ধরে তারা আলাদা থাকছিলেন। এবার পরীমনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি শরিফুল রাজের সঙ্গে সংসার করবেন না। এ কারণে ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

সেখানে পরীমনি উল্লেখ করেছেন মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজ খবর না নেওয়া, মানসিক অশান্তির কারণে রাজের সঙ্গে অফিশিয়ালি সম্পর্ক ছিন্ন করছেন। তবে ডিভোর্সকে কেন্দ্র করে নিজের ফেসবুকে রাজের বিরুদ্ধে ‘পা ধরে মাফ চাওয়া’সহ বিভিন্ন অভিযোগ আনছেন পরী। স্ত্রী হিসেবে পরীকে সম্মান জানালেও এসব অভিযোগকে মিথ্যাচার বলছেন শরিফুল রাজ।

তার ভাষ্য, ‘আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, বারবার হেনস্তা হচ্ছি।’ রাজ বলেন, একজন মানুষ হিসেবে বলছি আমি কোনো কিছু বলার আগে দেখি অসংখ্য নিউজ হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে ভুলভাল বক্তব্য দিয়ে অনেকে লিখে যাচ্ছে, অথচ আমি কারও সঙ্গে কোনো কথা বলিনি। একটা টু শব্দও করিনি।

‘দামাল’ খ্যাত এই তারকা বলেন, আমি বলতে চাই, আমাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমাকে নিয়ে বিতর্ক না করে তালাকের যে নোটিশ দেয়া হয়েছে, এটা সত্য। সত্যটার সঙ্গে আমাদের সবার থাকা উচিত। আমি এই সত্যের সঙ্গে আছি।

রাজকে স্বার্থপর ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পরী। এ প্রসঙ্গে রাজ বলেন, আমাকে ডিভোর্স দিয়েছে ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে মিথ্যাচার না করলে ভালো হয়। কারণ, আমারও একটা পরিবার আছে। সেখানে মা বাবা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আছেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি। একটা বছর আমি আমার কাজ থেকে দূরে ছিলাম।

তিনি আরও বলেন, ফোন ধরতাম না, কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। যতটুকু পেরেছি স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমি বারবার হেনস্তা হয়েছি। এসব নিয়ে আর বলতেও চাই না। তবে এখন পরী যেটা চাচ্ছে, সেটার প্রতি শ্রদ্ধা আছে। সম্পূর্ণ শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে তা আমি প্রশ্রয় দিতে চাই না।

পরীর দেওয়া ডিভোর্স লেটার পেয়ে চারদিন পর মুখ খুলেছেন শরিফুল রাজ। লিখিত বক্তব্য দিয়ে বলেছেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

দর্শকের উদ্দেশ্যে রাজ বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শুটিংয়ে পরিচয়ের সাতদিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গেল বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

Tags: ডিভোর্সদামালপরাণপরীমনিরাজলিড বিনোদনশরিফুল রাজসিনেমাহাওয়া
Previous Post

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

Next Post

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গবেষণা ও সাহিত্যপ্রীতি

Next Post
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছবি, পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গবেষণা ও সাহিত্যপ্রীতি

বীমা দাবির জন্য কাগজপত্র হাতে দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭ হাজার গ্রাহকের বীমা দাবি নিয়ে অনিশ্চয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT