চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার সবচেয়ে বড় অর্জন’

ফেব্রুয়ারিতে বড়পর্দায় আসছে রাজু আলীমের ‘ভালোবাসার প্রজাপতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in বিনোদন
A A
অভিনেত্রী পপি তার স্বামীসহ একটি নাটকীয় দৃশ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম, বাস্তবতা আর করোনাকালের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনগাঁথা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রাজু আলীম। শুধু পরিচালনা নয়, সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি।

সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। এ ছাড়া অভিনয় করেছেন শিপন মিত্র, মাহবুব তূর্য, শিরিন আক্তার শিলা (মিস ইউনিভার্স বাংলাদেশ রানারআপ), আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা প্রমুখ। সংগীত পরিচালনায় রয়েছেন আজম বাবু, আর গানে কণ্ঠ দিয়েছেন মেহরিন, অনিমা রায়, কর্নিয়া, ম্যাক আপেলসহ অনেকেই।

পরিচালক ও অভিনেতা রাজু আলীম বলেন,“এই সিনেমায় আমি অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছি। সবাই খুব ভালো কাজ করেছেন। তবে পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার সবচেয়ে বড় অর্জন। কারণ আমি তো কোনো বড় অভিনেতা বা নায়ক নই। অনেক বছর আগে বিটিভি ও বিভিন্ন চ্যানেলের নাটকে কাজ করেছি। কিন্তু বড় পর্দায় নায়ক হিসেবে এটা আমার প্রথম কাজ— আর সেই অভিষেকেই পপির বিপরীতে! এটা আমার জন্য এক দারুণ অনুভূতি।”

পপি প্রসঙ্গে তিনি আরও বলেন,“শুটিং চলাকালীন একটা মজার ঘটনা ঘটেছিল। তখন মনে হচ্ছিল, পপি যেন সত্যিই প্রেমে পড়ে গেছে! এমনকি আমরা শেষ দৃশ্য— ডিভোর্সের দৃশ্যটা—আগেই ধারণ করে ফেলেছিলাম। কিন্তু পরবর্তীতে পপির বিয়ে হয়ে যায়, মা হন, এবং পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। তাই সিনেমার কিছু অংশ অসম্পূর্ণ থেকে যায়। তবে সেটা আমরা সলভ করেছি।”

ছবির গল্প সম্পর্কে রাজু আলীম জানান, ‘ভালোবাসার প্রজাপতি’ শুধু প্রেমের গল্প নয়, এর প্রতিটি সিকুয়েন্স ও গানে আছে জীবনের বার্তা। এটি কোনো আর্টফিল্ম বা বাণিজ্যিক ছবি নয়, বরং একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা যেখানে বাস্তবতার সঙ্গে ভালোবাসার মিশেল পাওয়া যাবে।

সিনেমাটি বর্তমানে এডিটিং টেবিলে আছে। ডাবিং ও কালার গ্রেডিংয়ের পর ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে বলে জানিয়েছেন পরিচালক।

Tags: অনিমা রায়অভিনয়ইমপ্রেসকর্নিয়াপপিভালোবাসার প্রজাপতিমেহরিনরাজু আলীমলিড বিনোদনসিনেমা
Previous Post

ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক, মারা গেছেন বরিশালের ফিজিও

Next Post

ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির জিম্মি ৯ ছাত্র মুক্ত

Next Post
Students protesting outside Daffodil University during a crisis. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির জিম্মি ৯ ছাত্র মুক্ত

বাংলাদেশের নির্বাচন কেন্দ্রের ভোট বাক্স ও ব্যালট পেপার. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা মঙ্গলবার প্রধান উপদেষ্টাকে দেয়া হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT