চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরস্কার জয়ের লাখ টাকা নিয়ে সহ-অভিনেত্রীর পাশে রওনক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বাংলাদেশের নাটকীয় দৃশ্যের ছবি, পুরস্কার জয়ের সহ-অভিনেত্রীর পাশে রওনক. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বেসরকারি টিভি চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা জিতেছেন অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। পুরো টাকাটাই তিনি ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেনে চিকিৎসায় দিয়ে মানবিকতা ও উদারতার পরিচয় দিলেন।

রওনক বলেন, কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যানসারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। ভারতে চিকিৎসা নিচ্ছেন আফরোজা আপা। সবাই প্রার্থনা করবেন উনার জন্য। আমরা সবাই এক পরিবার।

রওনকের এই মানবিকতা বেশ প্রশংসা পাচ্ছে। অনেক শিল্পীরাই রওনকের স্ট্যাটাসটি শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, রওনকের এই উদারতা আমাকে কাঁদিয়েছে। এছাড়া ছোটপর্দায় বহু শিল্পীরা রওনকের মানবিকতাকে বাহবা দিচ্ছেন।

গত বছর জরায়ুমুখের ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। পরে ক্যানসার ছড়িয়ে যায় মেরুদণ্ডেও। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ ডিসেম্বর মুম্বাই নেয়া হয়েছে।

ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিল আফরোজার পরিবার। বিপদের এই সময় অভিনয়শিল্পী সংঘ পাশে দাঁড়িয়েছে এই অভিনেত্রীর।

সংগঠনটির আইন সম্পাদক উর্মিলা বলেন, শিল্পী সংঘের পক্ষ থেকে যতটা পাশে থাকা সম্ভব আমরা চেষ্টা করেছি। জেনেছি উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন কিনা তথ্য নেই। তবে শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা যদি কোনো শিল্পীকে আর্থিক সহযোগিতা করি সেটি জানাই না। কারণ এটা শিল্পীর জন্য কষ্টের।

মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছিলেন আফরোজা হোসেন। বলেছিলেন, নিজের ক্যানসার দূর করতে যে ব্যয় হচ্ছে তা পেরে ওঠা আমার জন্য খুব কঠিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আর্থিক সহযোগিতা পরম বিনীতভাবে কামনা করছি। আমার বিশ্বাস তিনি আমার এ দুঃসংবাদটি শুনলে আমাকে নিরাশ করবেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা চাইছি।

 

ঢাকা/এনই/এমটিএল

Tags: অভিনয় শিল্পী সংঘআফরোজা হোসেনক্যানসারনাটকরওনক হাসানলিড বিনোদনশিল্পী সংঘ
Previous Post

বিএনপির দশম দফা অবরোধ কর্মসূচি চলছে

Next Post

রমজান মাস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

Next Post
সরকারের প্রতিনিধি রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান মাস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নাগরিকদের বেশি সন্তান নেওয়ার জন্য কিম জং উন কাঁদছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কান্নাজড়িত কণ্ঠে নাগরিকদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানালেন কিম জং উন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT