চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের ‘নতুন’ সমস্যা ইঁদুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ঘাসের মধ্যে ছোট ইঁদুরের ছবি, প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে ছন্দে নেই মানচেস্টার ইউনাইটেড। টেন হাগকে ছাঁটাইয়ের পর রুবেন আমোরিম এসেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। টেবিলের ১৩ নম্বরে থাকা ক্লাবটির সামনে আবির্ভূত হয়েছে নতুন সমস্যা। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উপদ্রব বেড়েছে ইঁদুরের। তাতে বড় সমস্যাতেই পড়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

ওল্ড ট্রাফোর্ডে ইঁদুরের উপদ্রবের কারণে ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান কমেছে। সর্বোচ্চ পাঁচ থেকে নামিয়ে দেয়া হয়েছে দুই রেটিংয়ে। তাতে ক্লাবটি ভাবতে বাধ্য হচ্ছে ওল্ড ট্রাফোর্ড পুনর্নির্মাণ কিংবা নতুন স্টেডিয়াম বানানোর কথা।

ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে এসেছে এই খবর। ম্যানচেস্টারের ট্রাফোর্ড কাউন্সিলের এক কর্মকর্তা ক্লাবটির খাবারের স্বাস্থ্যবিধির মান কমার কথা জানিয়েছেন। বলেছেন, ‘পরিবেশবিষয়ক স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ওল্ড ট্রাফোর্ড ঘুরে দেখেছে। পরে তাদের খাবারের স্বাস্থ্যবিধির মানকে দুই রেটিং দিয়েছে। আমরা এখন ক্লাবটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি যেন তারা রেটিং মেনে চলে এবং প্রয়োজনীয় উন্নতি করে।’

ইউইনাটেডের একজন উর্ধ্বতন কর্মকর্তা ইঁদুরের উপদ্রবের বিষয়ে বলেছেন, ‘ওল্ড ট্রাফোর্ডজুড়ে শক্তিশালী কীটপতঙ্গ নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। সব ক্যাটারিং এলাকা, বিশেষ করে যেখানে খাবার বানানো, পরিবেশন ও সংরক্ষণ করা হয়, সেখানে যেন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্ন থাকে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। সপ্তাহে বেশ কয়েকবার এসব জায়গা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্টেডিয়ামে এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ও যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

Tags: ইউনাইটেডইঁদুরপ্রিমিয়ার লিগম্যানচেস্টারলিড স্পোর্টস
Previous Post

‘যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভাল’

Next Post

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল

Next Post
এনসিটিবি কর্মকর্তাদের জন্য বই ও কাগজের প্যাকেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল

বড়দিনের খ্রিস্টমাস ডেকোরেশনে সুন্দর খ্রিস্টান ধর্মীয় প্রতিমা ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ বড়দিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT