চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণাকে ইডির ৫ ঘণ্টা জেরা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 20, জুন 2024
in বিনোদন
A A
ঋতুপর্ণা ও অন্যান্য ব্যক্তিরা ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেশন দুর্নীতি মামলায় ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) জেরার মুখে পশ্চিমবাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ইডির দপ্তরে এই নায়িকাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেখান থেকে বেরিয়েই হাসিমুখে হাতজোড় করলেন সাংবাদিকদের উদ্দেশ্যে। তাদের প্রশ্ন এড়িয়ে গেলেন না। তবে সব প্রশ্নের সোজাসুজি উত্তর দেননি। অভিনেত্রী বলেন, ‘আমাকে উনাদের তদন্তের জন্য কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য বলা হয়েছিল, আমি সেটা করে দিয়েছি। তারা আমার সহযোগিতায় খুশি। এই দুনীর্তির সঙ্গে আমার কোনও যোগ নেই।’

ঋতুপর্ণা বলেন, ‘তারা সহযোগিতা করেছেন, আমরাও করেছি। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না। এরপরে যখন কিছু হবে আমি বলব’। ঋতুপর্ণাকে ফের তলব করা হয়েছে কিনা, সেই সম্পর্কেও কিছু জানাননি তিনি। শুধু বলেন, ‘এটা ডিপার্টমেন্ট আর আমাদের ব্যাপার’।

এদিন ঋতুপর্ণার সঙ্গে ছিলেন তার ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায় ও আইনজীবী বিপ্লব গোস্বামী। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই জানিয়েছে ইডির সূত্র। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা যাচ্ছে, অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, সেই সংস্থার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রীর। ঋতুপর্ণার আইনজীবী জানান, ‘ঋতুপর্ণা সিনেমা প্রডিউস করার জন্য টাকা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। তবে সেটা রেশন বণ্টন দুর্নীতির কিনা আমরা জানি না। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা নাকি সেটাও জানি না। ইডিকে উনি পূর্ণ সহযোগিতা আজকে করেছেন। ফের তাকে আর তলব করা হয়নি। আর কোন ডকুমেন্টস চাওয়া হয়নি’।

অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাকে তলব করেছিল ইডি। তখন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা।

এদিকে গত ৭ জুন মুক্তি পেয়েছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় তৈরি এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। ১০ দিনে ছবির আয়ের অঙ্ক ১ কোটি পার করেছে। দু-সপ্তাহে ১.৫ কোটির গণ্ডি পার করবে ‘অযোগ্য’- আশা বিশেষজ্ঞদের। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীও।

Tags: ইডিঋতুপর্ণাদুর্নীতি মামলাপ্রযোজকলিড বিনোদনসিনেমা
Previous Post

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

Next Post

সিলেটে বন্যা: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত

Next Post
সিলেটে বন্যার কারণে মানুষ পানিতে দাঁড়িয়ে থাকছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বন্যা: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত

শিশুদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের ছবি, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গাজা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ভাইরাস ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT