চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ শুরু রথযাত্রা উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 27, জুন 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রথযাত্রা উৎসবের শোভাযাত্রা, রঙিন রথ ও ভক্তদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অনুযায়ী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার ২৭ জুন থেকে শুরু হচ্ছে।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই উৎসব পালিত হবে। আয়োজকরা জানান, আগামী ৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথযাত্রার শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

ঢাকাসহ সারাদেশে ১২৮টি মন্দিরে আয়োজন

ইসকন বাংলাদেশ জানিয়েছে, এ বছর ঢাকাসহ দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উৎসব আয়োজন করা হয়েছে। শুক্রবার ঢাকায় ইসকন স্বামীবাগ আশ্রমে সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরে আলোচনা সভা শেষে বিকাল ৩টায় রথের শোভাযাত্রা বের করা হবে।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, ঢাকায় রথযাত্রা শোভাযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, শাপলা চত্বর, বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। ৫ জুলাই উল্টো রথযাত্রা একই রুটে ঢাকেশ্বরী থেকে স্বামীবাগে ফিরবে।

নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন

রথযাত্রা উপলক্ষে ঢাকায় ইসকনের নয় দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভগবত কথা, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও নাটক মঞ্চায়ন।

পুরান ঢাকায়ও বর্ণাঢ্য আয়োজন

এছাড়া পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব পালিত হবে।

রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব অর্থ জগতের নাথ বা ঈশ্বর। তার অনুগ্রহে মানুষের জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে। এ বিশ্বাস থেকেই রথে জগন্নাথদেবের প্রতিমূর্তি স্থাপন করে শোভাযাত্রা আয়োজন করা হয়।

Tags: শুরু
Previous Post

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Next Post

শেষ ষোলোয় জুভেন্টাসকে পেল রিয়াল, সিটির প্রতিপক্ষ আল-হিলাল

Next Post
দুই ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ষোলোয় জুভেন্টাসকে পেল রিয়াল, সিটির প্রতিপক্ষ আল-হিলাল

চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টাল, বাংলাদেশ, আন্তর্জাতিক ও বিনোদন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্সে একই দিনে হলিউডের ৪ ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT