চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ালেন রশিদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 23, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিগ ব্যাশ থেকে সরে দাঁড়ানো রশিদ খান, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ত্রয়োদশ আসরে খেলবেন না। পিঠের চোটের কারণে ২৫ বর্ষী ক্রিকেটারকে অস্ত্রোপচার করাতে হবে। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা থাকলেও অস্ত্রোপচারের জন্য তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

রশিদের না খেলা প্রসঙ্গে বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স বলেছে, পিঠের ইনজুরির কারণে আসন্ন বিগ ব্যাশ লিগ থেকে রশিদ নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার প্রয়োজন।

স্ট্রাইকার্স ক্রিকেটের মহাব্যবস্থাপক টিম নিলসেন জানান, আসন্ন বিগ ব্যাশে রশিদের বদলি কে হবেন, এ ব্যাপারে স্ট্রাইকার্স এখনো ঘোষণা দেয়নি। বিকল্পগুলো দেখে এরপর সিদ্ধান্ত নেয়া হবে।

‘রশিদ স্ট্রাইকার্সের একজন প্রিয় সদস্য, যিনি আমাদের সাথে সাত বছর ধরে আছেন। তাই এবারের গ্রীষ্মে তাকে আমরা তার অনুপস্থিতি অনুভব করবো। রশিদ অ্যাডিলেড এবং স্ট্রাইকার্সকে ভালোবাসে। আমরা জানি তিনি বিগ ব্যাশ লিগ খেলতে কতটা ভালোবাসেন।’

অ্যাডিলেড স্ট্রাইকার্স আগামী মৌসুমের জন্য আফগান লেগস্পিনারকে ধরে রাখার চেষ্টা করবে বলেও জানিয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে বিবিএলে অভিষেক হওয়ার পর তিনি ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে, ৬.৪৪ ইকোনমি রেটে ৯৮ উইকেট নিয়েছেন।

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে রশিদ খান ১১ উইকেট নেন। আফগানিস্তানের পক্ষে তিনি ছিলেন সবচেয়ে বেশি উইকেট শিকারি।

Tags: অ্যাডিলেড স্ট্রাইকার্সআফগানিস্তানবিগ ব্যাশ লিগবিবিএলরশিদলিড স্পোর্টস
Previous Post

শুক্রবারের আগে জিম্মিদের মুক্তি দেওয়া সম্ভব নয়: ইসরায়েল

Next Post

যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরও বলবো নির্বাচনে আসুন: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরও বলবো নির্বাচনে আসুন: প্রধানমন্ত্রী

নিহত ৩ জনের জন্য শোক প্রকাশ, দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT