চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ হাজার বছর পর বিরল ধূমকেতু পৃথিবীর আকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে একটি বিরল ধূমকেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

বরফ যুগের পর প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি এসেছে বিরল সবুজ ধুমকেতু। কমেট ই-৩ নামক এই ধূমকেতুটি প্রায় ৫০ হাজার বছর পর পৃথিবী থেকে দেখা যাচ্ছে।

এবার পৃথিবী অতিক্রম করে গভীর মহাকাশে ফিরে যাওয়ার পর, বর্তমান পৃথিবীতে বসবাসকারী কোনও ব্যক্তি ধূমকেতুটিকে আর দেখতে পাবে না।

সম্প্রতি ভারতের লাদাখের আকাশে দেখা গেছে এই ধুমকেতু। যা পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝে ঘণ্টায় প্রায় ২ লাখ ৭ হাজার কিলোমিটার বেগে বিচরণ করছে। আজ এবং আগামী কাল এই দুই দিন ধূমকেতুটি ন্যূনতম আলোক দূষণ হয় এমন অঞ্চলগুলিতে খালি চোখে দৃশ্যমান হতে পারে। তবে একে ভালভাবে উপভোগ করার জন্য বিশেষজ্ঞরা এক জোড়া দূরবীন বা একটি টেলিস্কোপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

পৃথিবী থেকে ধূমকেতুটি দেখা গেলেও এটি মূলত প্রায় ২৮ মিলিয়ন মাইল দূরে অবস্থান করছে।

ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরিতে জেডটিএফ টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানী ব্রাইস বলিন এবং ফ্রাঙ্ক মাসি সর্বপ্রথম বিরল এই ধূমকেতুটি আবিষ্কার করেন। এ প্রসঙ্গে ব্রাইস বলিন বলেন, ধূমকেতু শনাক্ত করার জন্য তিনি একটি সিস্টেম সক্রিয় করেছিলেন। যা প্রতি রাতে গভীর মহাকাশের শত শত ছবি নিতে সক্ষম। তবে রাতের আকাশে তিনি এমন কিছু খুঁজে পাবেন যা আগে কখনও কোনও জীবিত মানুষ দেখেনি তা তিনি ভাবতে পারেননি।

তিনি বলেন, ধূমকেতুটির কেন্দ্রে থাকা সবুজ নিউক্লিয়াস ও ঘনিভুত এলাকার কারণে একে সবুজ দেখায়। এটি অনেক ধীর গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, ফলে লম্বা সময় ধরে দেখা যাবে।

সবুজ রঙের অতিকায় লেজ বিশিষ্ট এই ধূমকেতুটির নিউক্লিয়াসের আয়তন প্রায় ১.৬ কিলোমিটার।

Previous Post

শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবমাখা মাস ফেব্রুয়ারি

Next Post

টুইটারে আর্থিক লেনদেন চালু হচ্ছে

Next Post
টুইটার লোগো ও একজন ব্যক্তির মুখের ছবি, অর্থনৈতিক বিষয় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারে আর্থিক লেনদেন চালু হচ্ছে

আবহাওয়া পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের মেঘ ও বৃষ্টি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে নিম্নচাপ: তাপমাত্রা কমতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT