চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় গাইবেন ‘আওয়াজ উডা’র হান্নান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in বিনোদন
A A
শিল্পকলায় গাইবেন ‘আওয়াজ উডা’র হান্নান, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার সফল আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছেন র‌্যাপাররা। এমনকি ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তারও হয়েছিলেন র‌্যাপার হান্নান। সময়ের আলোচিত এই র‌্যাপার এবার গাইবেন শিল্পকলার মঞ্চে!

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে আগামি শুক্রবার (৮ নভেম্বর) একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। এখানেই পারফর্ম করবেন র‌্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’সহ আরো অনেকে।

শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরী হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেয়া হয় দুদিনের রিমান্ডে। সরকার পতনের পর ৬ আগস্ট বিকেলে হান্নানকে মুক্তি দেয়া হয়।

Tags: আওয়াজ উডাগানছাত্র জনতার‍্যাপারর‌্যাপার হান্নানলিড বিনোদনশিল্পকলা
Previous Post

যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান

Next Post

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, প্রচার সভায় উপস্থিত সমর্থকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প

জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ও জলবায়ু সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোন সুযোগ নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT