চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬১২ কোটিতে রাফিনহা এখন বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 15, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রাফিনহা বার্সেলোনার জার্সি পরে ফুটবল বল ধরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ পেরোয়নি ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন বার্সার পথে হাঁটতে শুরু করেছে লিডস ইউনাইটেড তারকা রাফিনহা। অবশেষে সেটিই সত্যি হল। নতুন খবর ন্যু ক্যাম্পে পৌঁছে গেছেন ২৫ বর্ষী ব্রাজিলিয়ান উইঙ্গার। বার্ষিক ৫৫ মিলিয়ন পাউন্ড বা ৬১২ কোটি ৭৭ লাখ টাকায় আগামী ৫ বছরের জন্য বার্সায় নাম লিখিয়েছেন তিনি। কাতালান ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার বার্সার সাথে আনুষ্ঠানিক চুক্তিতে সাইন করেন তিনি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে লিডসের অবনমন ঠেকাতে সেরাটা নিংড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ৩৫ ম্যাচে ১১ গোল ও তিন অ্যাস্টিস্ট করেছেন। ফলাফল, চেলসি থেকে ডাক আসে। চেলসি ডাকে লিডস সাড়া দিলেও সায় দেননি ২৫ বর্ষী রাফিনহা। ততক্ষণে বার্সায় মন চলে গেছে তার। ক্লাবটিতে যোগ দিয়ে স্বপ্ন সত্যি হয়েছে বলে জানান তিনি।

‘ছোটবেলা থেকেই আমি এবং আমার পরিবারের জন্যও এটি একটি স্বপ্ন। যা আজ সত্যি হয়েছে। নতুন মৌসুমে বার্সাকে সাহায্য করতে নিজের সেরাটা দিতে আমি প্রস্তুত।’

২০২০ সালে ফরাসি ক্লাব রেনে থেকে লিডসে যোগ দিয়ে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে মাঠে নেমেছেন এই তারকা। যেখানে ১৭টি গোলের পাশাপাশি ১২টি অ্যাসিস্ট রয়েছে তার। নতুন ক্লাবে যোগ দেওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছে লিডসও।

‘ফুটবল ক্লাবে থাকাকালীন তার প্রচেষ্টা এবং অবদানের জন্য আমরা রাফিনহার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি তার সময়ের একেবারে শেষ অবধি প্রশ্নাতীত প্রতিশ্রুতি এবং পেশাদারিত্ব দেখিয়েছিলেন। ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে তার উদযাপনের স্মৃতিটি দীর্ঘকাল বেঁচে থাকবে। লিডস ইউনাইটেডের সবাই রাফিনহার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। আশা করি তিনি ন্যু ক্যাম্পেও পুরো ক্যারিয়ারের মতো দুর্দান্ত সাফল্য উপভোগ করবেন।’

Tags: চেলসিবার্সাব্রাজিলরাফিনহালিড স্পোর্টসলিডস ইউনাইটেড
Previous Post

রেড ডেভিলদের ডেরায় মৃত্যুঞ্জয়ী এরিকসেন

Next Post

যশোরে স্ত্রী ও দুই শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা

Next Post
জনসমাগমের মধ্যে যশোরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে স্ত্রী ও দুই শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা

লেভান্ডোভস্কি বার্সেলোনার জার্সিতে, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভান্ডোভস্কির বার্সেলোনায় যাওয়া নিশ্চিত 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT