চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ধর্ষণকাণ্ড: ছাত্রলীগ নেতাসহ ২ জনের সনদ বাতিল, স্থায়ী বহিষ্কার ৪

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
10:16 অপরাহ্ন 11, মার্চ 2024
in শিক্ষা
A A
ছাত্রলীগের প্রতিবাদে জাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ছয় জনের শাস্তি স্থায়ী করা হয়েছে। এছাড়া আগামী ১৭ এপ্রিলের মধ্যে মেয়াদ উত্তীর্ণদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল রোববার ১০ মার্চ দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব আবু হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

আবু হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় দুই জনের সনদ স্থায়ীভাবে বাতিল ও চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া বহিরাগত অভিযুক্ত মামুনুর রশিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বহাল থাকবে।

তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং একই বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেনের সনদ বাতিল করা হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর, ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান ও ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগরকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৭ এপ্রিলের মধ্যে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে হল ত্যাগ না করলে একাডেমিক সনদ স্থায়ীভাবে বাতিল ও তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে সোমবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘নিপীড়ন বিরোধী মঞ্চের’ ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে নতুন প্রশাসনিক ভবনে কর্মচারী-কর্মকর্তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও আসেননি।

তাদের দাবিগুলো হলো, ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা; নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া; মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

আন্দোলনকারীরা জানান, সিন্ডিকেট সভায় ধর্ষণের ঘটনায় জড়িতদের স্থায়ী শাস্তি নিশ্চিতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অব্যাহতি এবং মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের আশ্বাস দিয়েছিলেন উপাচার্য। তার প্রেক্ষিতে সিন্ডিকেট সভা শুরু হওয়ার পর থেকে প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করছিলেন তারা। কিন্তু উপাচার্য সভা শেষে তাদের সাথে কথা না বলেই তড়িঘড়ি করে প্রশাসনিক ভবনের পেছনের ফটক দিয়ে বের হয়ে যান।

অবরোধ চলাকালে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, ‘উপাচার্য সময় চেয়েছিলেন। তিনি আগে কথা না রাখলেও আমরা সময় দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন হয় এমন কোনো কর্মসূচি দেয়নি। তবে উপাচার্য আবারও কথা রাখতে ব্যর্থ হয়েছেন। তথ্য-প্রমাণ থাকার পরেও সিন্ডিকেটে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই উপাচার্যের ওপর আস্থা রাখতে পারছি না।’

অন্যদিকে প্রথম দিনের মতো অবরোধ কর্মসূচি শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক ও ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, ‘অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। উপাচার্য বারবার আশ্বাস দিয়েও কথা রাখতে পারেননি। তাকে আর বিশ্বাস করতে চাই না।

Tags: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

Next Post

কিপিং করতে পারলে বিশ্বকাপে খেলবেন পান্ট

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাট চালিয়ে বল মারছেন, ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন বোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিপিং করতে পারলে বিশ্বকাপে খেলবেন পান্ট

ডিইউজে'র যৌথ সভাপতি তপু-সোহেল ও সাধারণ সম্পাদক আকতারসহ নেতারা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিইউজে'র যৌথ সভাপতি তপু-সোহেল, সাধারণ সম্পাদক আকতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT