চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ঈদে বক্স অফিস যুদ্ধে নামছে ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: সিনেমা 'টক্সিক' ও 'ধুরন্ধর ২' এর পোস্টার ও অভিনেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালটি হিন্দি সিনেমার জন্য বিশেষ হতে চলেছে। নতুন বছরে বক্স অফিসে মুক্তির অপেক্ষায় কিছু দুর্দান্ত সিনেমা। আগামী বছরেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের ‘রামায়ণ’, সানি দেওলের ‘বর্ডার ২’, সালমান খানের ‘গালওয়ান’ এবং শাহরুখ খানের ‘কিং’। এসব ছবি নিয়ে বক্স অফিসে বড় ধরনের সংঘর্ষ হতে চলেছে।

২০২৬ সালের সবচেয়ে বড় সংঘর্ষ হচ্ছে ‘ধুরন্ধর ২’ এবং কেজিএফের যশের ছবি ‘টক্সিক’ ছবির মধ্যে। এই সংঘর্ষ বক্স অফিসের সংখ্যাকে কাঁপিয়ে দিতে চলেছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, দুটি ছবিই ঈদ উপলক্ষে অর্থাৎ ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে।

এর আগে একই দিনে মুক্তি পাওয়ার ঘোষণা ছিল অজয় দেবগনের ‘ধামাল ৪’ এর। তবে পরবর্তীতে ‘ধুরন্ধর ২’র সঙ্গে সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ বদলে দেয় ‘ধামাল ৪’র টিম। তবে ‘ধুরন্ধর ২’র মুক্তির তারিখ পরিবর্তন করা হয়নি বা টক্সিকের নির্মাতারা তাদের নির্ধারিত তারিখ কোন পরিবর্তন করেননি। অর্থাৎ, দুটি ছবিই বক্স অফিসে টক্কর দিতে চলেছে।

রণবীর সিং এবং অক্ষয় খান্নার সিনেমা ‘ধুরন্ধর’ আপাতত কাঁপাচ্ছে বক্স অফিস। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। তবে দর্শকদের অবাক করে, ছবিটি এমন এক সন্ধিক্ষণে শেষ হয়েছে, যেখানে গল্পটি অসম্পূর্ণ বলে মনে হয়। আর তাই দর্শক নিঃসন্দেহে প্রেক্ষাগৃহে যাবেন দ্বিতীয় পর্বটি দেখতে।

একই সময়ে কেজিএফ দিয়ে ছাপ ফেলে যাওয়া যশের ‘টক্সিক’ নিয়েও কিন্তু প্রত্যাশার পারদ কম নেই। এমন পরিস্থিতিতে বক্স অফিসে কোন ছবি বেশি খেল দেখাতে পারে, তা দেখা সময়ের অপেক্ষা।

Tags: 'ধুরন্ধর ২'‘ধামাল ৪’অক্ষয় খান্নাঅজয় দেবগনকিংটক্সিকবক্স অফিসবর্ডার ২রণবীর কাপুররামায়ণশাহরুখ খানসানি দেওলসালমান খান
Previous Post

লিবিয়া থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি ২৬৫ যুবক

Next Post

ফার্মগেটে সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা

Next Post
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন বন্ধ, প্রতিবাদ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্মগেটে সড়ক অবরোধ তুলে নিয়েছে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা

স্কুল ভর্তির লটারির ফলাফল অনলাইন ড্যাশবোর্ডে দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ভর্তিতে লটারির ফলাফল প্রকাশ, যেভাবে জানা যাবে ফল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT