চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ বার্তা রণবীরের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in বিনোদন
A A
দীপিকা ও রণবীরের বিবাহের মুহূর্ত, ঐতিহ্যবাহী পোশাক পরা দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে দেখতেই পার হয়ে গেল ৬টি বছর। ৬ বছর আগে ঠিক এই দিনেই বহু তরুণ এবং তরুণীর হৃদয় ভেঙে চার হাত এক হয়েছিল বলিউডের হার্টথ্রব রণবীর এবং ড্রিমগার্লন দীপিকা পাডুকোনের। আর বিবাহবার্ষিকীর সকাল সকালই সামাজিক মাধ্যমে রণবীর ভাগ করে নিলেন একটি দু’টি নয়, একেবারে ১৫টি ছবি। যদিও কোথাও তিনি নেই। রয়েছেন শুধুই দীপিকা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেই রণবীর তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন ১৪টি ছবি এবং একটি ভিডিও। এই সিরিজের প্রথমটিই একটি ছোট ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে জল চলে আসছে তার, মুখে নিচ্ছেন তোয়ালে। লাল হয়ে যাচ্ছে গাল। আবার হাসছেন।

রণবীর এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি গান, ‘হাসতি র‌্যাহে তু হাসতি র‌্যাহে, হায়া কি লালি খিলতি র‌্যাহে…’, সোনু নিগমের কণ্ঠে। বোঝাই যাচ্ছে স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান। পোস্টে রণবীর দীপিকাকে ট্যাগ করে লিখেছেন, “প্রতিটি দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবু আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালবাসি।”

২০১৮ সালে ইতালির লেক কোমোতে গিয়ে জমকালো অনুষ্ঠান করে বিয়ে করেছিলেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং।পাঁচ পেরিয়ে ছয়ে পা দিল তাঁদের বিয়ের বয়স। এ বছরের বিবাহবার্ষিকী একটু বিশেষ। কারণ, গত সেপ্টেম্বরে ঘরে এসেছে প্রথম সন্তান দুয়া।

২০১৩ সালের সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। এরপর ২০১৫ সালে তাদের দেখা যায় বানসালির আরেক সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে। এরপর তাদের বিয়ে। সেই বিয়েও পেরিয়ে গেল পাঁচটি বছর। রণবীরের পোস্টে অনুসরণকারীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে, ভরিয়ে দিয়েছেন প্রশংসায়ও। – টাইমস অব ইন্ডিয়া

Tags: দীপিকা পাড়ুকোনবিয়েরণবীর সিং
Previous Post

‘ভারত-পাকিস্তানের আয়োজক অধিকার স্থগিত করা উচিত’

Next Post

ভেনেজুয়েলাকে নিয়ে যে কারণে ‘সতর্ক’ ব্রাজিল

Next Post
ব্রাজিলের ফুটবল কোচের ছবি, তিনি গ্লাসধারী ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলাকে নিয়ে যে কারণে ‘সতর্ক’ ব্রাজিল

দিল্লির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে, দূর থেকে ঐতিহাসিক লাল কেল্লার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT