চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণনাশের হুমকির মুখে রণবীর, পরিবারে আতঙ্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। আচমকা এমন হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতা ও তার পরিবার।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি রণবীরের ফোনে অজ্ঞাত নম্বর থেকে একটি ভয়েস নোট আসে। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে বড় অঙ্কের টাকা চাওয়া হয়। ঘটনাটি জানার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ, যদিও তদন্তের স্বার্থে তারা বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে সালমান খান, রোহিত শেঠি ও কপিল শর্মার মতো তারকারাও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছিলেন। ফলে প্রশ্ন উঠেছে, রণবীরও কি সেই চক্রের টার্গেটে? যদিও পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু বলেনি।

হুমকির পর পরিস্থিতি মোকাবিলায় রণবীর ও তার স্ত্রী দীপিকা পাডুকোন ব্যক্তিগত উদ্যোগে ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন। এতে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হলেও আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়া অস্ত্রসহ দেহরক্ষীরা লবি, জিম ও শিশুদের খেলার জায়গায় চলাচল করছেন।

এ ঘটনায় আবাসনের ম্যানেজিং কমিটি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে এবং বিষয়টিতে হস্তক্ষেপ কামনা করেছেন। অনেকে ধারণা করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর’-এ তার চরিত্র ঘিরেই এই হুমকির সূত্রপাত হতে পারে।

তবে পুরো বিষয়টি এখন তদন্তাধীন। আতঙ্কের ছায়া নেমে এলেও পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।- টাইমস নাও

Tags: কপিল শর্মাবলিউড অভিনেতারণবীর সিংরোহিত শেঠিসালমান খান
Previous Post

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

Next Post

ইলেকশন নাইট: গণতন্ত্রের আয়নায় নিজের মুখ

Next Post

ইলেকশন নাইট: গণতন্ত্রের আয়নায় নিজের মুখ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT