চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হীরার নেকলেস-হাই হিল পরে আলোচনায় এ কোন রণবীর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 10, মে 2024
in বিনোদন
A A
রণবীর হাই হিল পরে আলোচনায়, নেকলেস পরা স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে হাল ফ্যাশনের দিক থেকে যদি কোন তারকা এগিয়ে থাকেন তবে শুরু দিকেই নাম আসবে বলিউড অভিনেতা রণবীর সিং। বিচিত্র সব সাজপোশাকে জনসম্মুখে এসে বহুবার আলোচনার জন্ম দিয়েছেন। এবার হাই-হিল আর কোটি টাকার নেকলেস পরে আত্মবিশ্বাসী রূপে ধরা দিলেন রণবীর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, রণবীরের পরনে সাদা রঙের সাটিন শার্ট, সঙ্গে ম্যাচিং ট্রাউজার। রং মিলিয়ে পায়ে পরেছেন হাই-হিল, গলায় নেকলেস, কানে ছিল ডায়মন্ডের টপ এবং হাতে দীপিকার দেওয়া বিয়ের আংটি। এমন লুকে রণবীরকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর সিং। তার গলার নেকলেসটি ডায়মন্ডের তৈরি। টিফানি নেকলেসটির মূল্য ২ কোটি রুপি।

দ্যা ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘হাতের একটি আংটি আমার অনেক পছন্দের। এটি আমার বিয়ের সময়ের আংটি। যেটা দীপিকা উপহার দিয়েছিল। এছাড়াও আমার মায়ের ডায়মন্ডের কানের দুল। এগুলো আমার অন্যতম প্রিয় কিছু জিনিস।’

আসছে সেপ্টেম্বরেই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এ দম্পতি বেবিমুন কাটাতে দীর্ঘদিন বিদেশে ছিলেন। আর মুম্বাই ফিরেই অভিনেতার এই কান্ড। যা ঘিরেই চলছে এখন আলোচনা।- এনডিটিভি

Tags: বলিউড অভিনেতারণবীর সিং
Previous Post

দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে: প্রধানমন্ত্রী

Next Post

সৎ বাবার হাতে খুন অভিনেত্রীসহ ছয়, এক যুগ পর মিললো রায়

Next Post
অভিনেত্রীর ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৎ বাবার হাতে খুন অভিনেত্রীসহ ছয়, এক যুগ পর মিললো রায়

বিমানবাহিনীর পাইলটের তৃতীয় জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবাহিনীর নিহত পাইলটের তৃতীয় জানাজা দুপুর ২ টায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT