চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় কিস্তিতে আরো ভয়ঙ্কর ধুরন্ধর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 07, মার্চ 2026
in বিনোদন
A A

গেল বছর বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ধুরন্ধর’। কেবল দেশপ্রেমের জয়গান গেয়ে নয়, এই ছবির গল্প থেকে স্ক্রিনপ্লে, অভিনয় থেকে অ্যাকশন সবই নজর কেড়েছিল দর্শকদের। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল ‘ধুরন্ধর ২’ নিয়ে।

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘ধুরন্ধর ২’র ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার!

‘ধুরন্ধর’ ছবিটিতে হামজা আলির চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। কিন্তু সে কীভাবে কেন এই বহুরূপ ধারণ করে পাকিস্তান এলেন, তার আসল পরিচয় কী, কীভাবেই বা গুপ্তচর হলেন এমন নানা প্রশ্ন দর্শকদের মনে ঘুরপাক খেয়েছে।

অবশেষে ‘ধুরন্ধর ২’ তথা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ ছবিতে সেই উত্তর পাওয়া যাবে। জানা যাবে ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র কথা। সে কে, কী তার ইতিহাস সবটাই।

‘ধুরন্ধর’ ছবিতে সেই অর্থে আর মাধবন কিংবা অর্জুন রামপালকে দেখা যায়নি। কিন্তু ছবির দ্বিতীয় ভাগে যে তারা ত্রাস ছড়াবেন সেটা স্পষ্ট। একজন ভারতীয় গুপ্তচরকে তৈরি করে পাকিস্তানে পাঠাবেন, বদলা নিতে!

অন্যদিকে আরও একজন ভারতীয়ের মুণ্ডু পাত করার দিন গুনছে। এমন অবস্থায় রেহমান ডাকাতকে খতম করে লিয়ারির বেতাজ বাদশা হয়ে বসবে হামজা। তারপর? তার আসল পরিচয় কি জেনে যাবে ইয়ালিনা? তার ঝলক দেখাল ট্রেলার। বাদ গেল না সঞ্জয় দত্তের নৃশংস রূপ।

‘ধুরন্ধর’ ছবিটির মতোই মারকাটারি অ্যাকশন, ধুন্ধুমার দৃশ্য, নৃশংসতা ফুটে উঠল ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ ছবির ট্রেলার জুড়ে। সঙ্গে দেখা গেল ‘জ্যাসকৃত সিং রঙ্গী’র পূর্ব জীবনের ঝলক। সবটা মিলিয়ে ‘ধুরন্ধর ২’ ছবিটির ট্রেলার যে দর্শকের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিল সেটা বলার অপেক্ষা রাখে না।

‘ধুরন্ধর ২’ অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে। একই দিনে আসার কথা ছিল ‘টক্সিক’ ছবিটির। কিন্তু শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে টিম।

আদিত্য ধর পরিচালিত এবং প্রযোজিত ‘ধুরন্ধর ২’-এ ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং, সারা অর্জুন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখকে। মুক্তি পাওয়ার আগে আমেরিকার বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই তুমুল ব্যবসা করে ফেলেছে এই ছবি।

Tags: 'ধুরন্ধর ২'অর্জুন রামপালআর মাধবনট্রেলারবক্স অফিসরণবীর সিংসঞ্জয় দত্তসারা অর্জুন
Previous Post

নতুন গানে নারীদের অবমাননা, বাদশার বিরুদ্ধে মামলা

Next Post

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ইরানে বড় হামলার হুঁশিয়ারি

Next Post
ছবি: সংগৃহীত

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ইরানে বড় হামলার হুঁশিয়ারি

আবারও অস্কারের উপস্থাপনায় প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT