চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, শীর্ষে ফিরলেন বুমরাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 27, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ মাঠে উল্লাসে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিগায় ব্যাটারদের ভরাডুবিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেখেছে বাংলাদেশ। তবে বল হাতে দারুণ করেছেন তাসকিন আহমেদ। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন দ্বিতীয় ইনিংসে। ফলও পেলেন, ক্যারিয়ারসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছেন টাইগার পেসার।

বুধবার র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ উন্নতি করেছেন তাসকিন। রেটিং পয়েন্ট বেড়েছে ৭৫। বর্তমানে ৩৮৩ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৫১তে। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান ও পয়েন্ট এটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পান তাসকিন। ১৪.১ ওভার বল করে ৬৪ রান খরচায় নেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৭৬ রান খরচায় ২ উইকেট নেন।

বল হাতে বাংলাদেশের অন্যকেউ উন্নতি করতে পারেননি। অবনতি হয়েছে তাইজুল-মিরাজ-শরিফুলদের। বাংলাদেশি বোলারদের শীর্ষে থাকা তাইজুল ৫ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে এখন। মিরাজ একধাপ নেমে ২৬-এ। দুধাপ পিছিয়ে হাসান মাহমুদ ৫৭ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে শরিফুল নেমেছেন ৬৭ নম্বরে।

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ করেছেন জাসপ্রীত বুমরাহ। ভারতের জয়ে বড় ভূমিকা রাখা পেসার প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি। ক্যারিয়ারসেরা ৮৮৩ রেটিং নিয়ে পেছনে ফেলেছেন কাগিসো রাবাদা ও জশ হ্যাজেলউডকে। ৮৭২ পয়েন্ট নিয়ে রাবাদা দুইয়ে, ৮৬০ পয়েন্ট হ্যাজেলউড তিনে।

Tags: আইসিসিতাসকিনবাংলাদেশবুমরাহর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
Previous Post

আপত্তিকর মন্তব্য করায় বিচারপতিকে ডিম ছুঁড়লেন আইনজীবীরা

Next Post

ইসকন নিয়ে ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ এনেছে গণতন্ত্র মঞ্চ

Next Post
গণতন্ত্র মঞ্চের নেতারা ইসকন নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকন নিয়ে ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ এনেছে গণতন্ত্র মঞ্চ

চট্টগ্রামে ছাত্র আন্দোলন, বিশাল জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসকনের কর্মকাণ্ডকে উগ্রবাদী উল্লেখ করে নিষিদ্ধের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT