চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্দে মাতরম’ সম্মাননা পেলেন রানী মুখার্জী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দেখতে দেখতে অভিনয় জীবনের ৩০ বছর পার করে ফেলেছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী। দীর্ঘ এই যাত্রায় তিনি বলিউডকে দিয়েছেন বহু এমন অনেক ছবি যা কখনও ভুলে যাওয়ার নয়। গত বছর ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী।

এবার সিনেমার জগতে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার অভিনেত্রীকে ভূষিত করতে চলেছেন ‘বন্দে মাতরম’ পুরস্কারে। এই পুরস্কারটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়।

রানী মুখার্জী মুম্বাইয়ের বাসিন্দা হলেও জন্মসূত্রে তিনি একজন বাঙালি। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সঙ্গে অভিনেত্রীর একটা আলাদাই টান রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া এই পুরস্কার অভিনেত্রীর কাছে একটি বিশেষ সম্মান।

পুরস্কারের সম্মানিত হয়ে আপ্লুত অভিনেত্রী বলেন, ‘এটি যেন আমার দেশে ফেরার মত। পশ্চিমবঙ্গের সঙ্গে আমার শিকড়ের টান রয়েছে। যদিও অভিনেতা হিসেবে আমার যাত্রা হিন্দি চলচ্চিত্রের হাত ধরেই শুরু হয়েছে কিন্তু আমি মনেপ্রাণে একজন বাঙালি।’

অভিনেত্রী আরও বলেন, ‘ছোট থেকেই আমি বাড়িতে বাংলা শিখেই বড় হয়েছি তাই আলাদা করে বাংলা ভাষা উচ্চারণ করতে কোন সমস্যা হয় না আমার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি পুরস্কারে সম্মানিত হতে পেরে আমি ভীষণ গর্বিত।’

আগামী ৩০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রানী মুখার্জীর ছবি ‘মার্দানি থ্রি’। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা। আপাতত ছবিটি বড় পর্দায় মুক্তির জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। – বলিউড হাঙ্গামা

Tags: পুরস্কারবন্দে মাতরমবলিউড অভিনেত্রীরানী মুখার্জি
Previous Post

রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

Next Post

ক্ষমতায় এলে জনগণের সেবক হতে চাই: শফিকুর রহমান

Next Post
ছবি: সংগৃহীত

ক্ষমতায় এলে জনগণের সেবক হতে চাই: শফিকুর রহমান

‘ক্যামেরার গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান

তরুণদের চলচ্চিত্রে শান্তির বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT