চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে হারিয়ে রংপুরের চারে দুই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে আগেই কাজটা করে দিয়েছেন বাবর আজম। তার ৪৬ বলে ৬২ রানের ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর রাইডার্স। এরপর বাকী কাজটা করেন বোলাররা। ওমরজাই-নবীদের দাপুটে বোলিংয়ের সামনে বিধ্বস্ত হয়েছে দুর্দান্ত ঢাকা। ৭৯ রানে তাসকিন-মোসাদ্দেকদের হারিয়ে আসরে দ্বিতীয় জয় দেখল সাকিব-সোহানদের রংপুর। অন্যদিকে তিন ম্যাচে দুই পরাজয় দেখল ঢাকা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটে পাঠান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ১৬.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস।

ব্যাটে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ঢাকার। দলীয় ২২ রানে ওপেনার ব্রেন্ডন কিংয়ের উইকেট হারায় তারা। ১৩ বলে ২০ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার। ৬ষ্ঠ ওভারের শেষ বলে রনি তালুকদার ফিরে যান ৭ বলে ১১ রান করে।

বাবর আজম একপ্রান্ত আগলে রাখলেও ১৩তম ওভারে জোড়া উইকেট হারায় ঢাকায়। ওভারের তৃতীয় বলে নুরুল হাসান সোহান ফিরে যান ২৪ বলে ২৬ রান করেন। শেষ বলে দলীয় ৯৯ রানে নবীকেও ফেরান আরাফাত সানি। ২ বলে ১ রান করেন নবী।

১৬.৩ ওভারে দলীয় ১৩৮ রানে বাবর আজমকে ফেরান গুনাথিলাকা। পাঁচটি চার ও এক ছক্কায় ৪৬ বলে ৬২ রান করেন বাবর। ১৮.৪ ওভারে দলীয় ১৭৪ রানে ফিরে যান ব্যাট হাতে ঝড় তোলা আজমতউল্লাহ ওমরজাই। দুটি চার ও তিন ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন এই আফগান অলরাউন্ডার।

১৯.১ ওভারে শামীম হোসেনকে ফেরান আলাউদ্দিন বাবু। একটি করে চার ও ছক্কায় ৮ বলে ১৭ রান করেন শামীম। ১৯.৪ ওভারে রিপন মন্ডল ফিরে যান রান আউট হয়ে। পরে হাসান মাহমুদকে নিয়ে ইনিংস শেষ করেন শেখ মেহেদী হাসান। মেহেদী করেন ৫ বলে ৮ রান। চোখের সমস্যার কারণে এদিন অবশ্য ব্যাটে নামেননি সাকিব আল হাসান।

ঢাকার আরাফাত সানি তিনটি উইকেট নেন। এছাড়া তাসকিন, শরীফুল, আলাউদ্দিন ও গুনাথিলাকা একটি করে উইকেট নেন।

জবাবে নেমে রংপুর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার টপ অর্ডাররা। ৩২ রানেই চার ব্যাটারকে হারায় তারা। পঞ্চম উইকেট জুটিতে মোসাদ্দেককে নিয়ে ৪৯ রান তোলেন অ্যালেক্স রোস। রোস একপ্রান্ত আগলে রাখলেও ১৩.২ ওভারে দলীয় ৮১ রানে মোসাদ্দেক ফিরে ১৮ বলে ১৫ রান করে। পরের বলেই ইরফান শুক্কুর ফিরে যান কোনো রান না করেই।

১৬তম ওভারের শেষ বলে আলাউদ্দিন বাবুকে ফেরান সাকিব। ১৭তম ওভারের প্রথম বলে রোসকে ফেরান শেখ মেহেদী হাসান। সাতটি চার ও এক ছক্কায় ৩৫ বলে ৫১ রান করেন এই অজি ব্যাটার। পরে ১০৪ রানে থামে ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে শেখ মেহেদী নেন তিন উইকেট। আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। এছাড়া সাকিব ও নবী নেন একটি করে।

Tags: দুর্দান্ত ঢাকাবাবরবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

দ্রব্যমূল্য কমাতে সরকারের পুরো টিম কাজ করছে: ওবায়দুল কাদের

Next Post

ইসলামের প্রতি শেখ হাসিনার খেদমতের কথা ইতিহাসে লেখা থাকবে: ধর্মমন্ত্রী

Next Post
শেখ হাসিনা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ধর্মমন্ত্রীসহ অন্যান্য অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামের প্রতি শেখ হাসিনার খেদমতের কথা ইতিহাসে লেখা থাকবে: ধর্মমন্ত্রী

অভিনেত্রী শ্রীলা মজুমদার এর ছবি, চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT