চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে হারের স্বাদ পেল রংপুর, কাটা পড়ল রাজশাহীতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 23, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স টানা ৮ ম্যাচ জিতে প্লে-অফ আগেই নিশ্চিত করেছে। গ্লোবাল চ্যাম্পিয়ন দলটিকে হারানো ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে হার এলো! নিজেদের নবম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল নুরুল হাসান সোহানের দল। কাটা পড়ল নানা আলোচনার তুঙ্গে থাকা দুর্বার রাজশাহীর কাছে।

আসরে মাঠের বাইরের ঘটনায় আলোচিত রাজশাহী। পারিশ্রমিক জটিলতায় অনুশলীন বয়কট, না খেলার হুমকি। অধিনায়কত্বে পরিবর্তন এবং আরও সব ঘটনা। সব জটিলতা পেরিয়ে মাঠে ফিরলেও ভালো অবস্থানে নেই দলটি। আগের নয় ম্যাচের ছয়টিতে হার দেখেছে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন দলটি।

রাজশাহী ও রংপুরের প্রথম মুখোমুখিতে জয় তুলে নিল রাজশাহী। টেবিল টপারদের ২৪ রানে হারিয়ে ছয় থেকে টেবিলের চারে উঠে এলো রাজশাহী। অবশ্য ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বহাল রংপুর। তাদের ধারেকাছেও নেই কেউ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭০ রান তোলে রাজশাহী। জবাবে ইনিংসের চার বল বাকি থাকতে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস।

রাজশাহী ব্যাটারদের মধ্যে দারুণ করেছেন ইয়াসির আলি রাব্বি। দুটি চার ও ছয়টি ছক্কায় ৩২ বলে ৬০ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৩৯ রান করেন সাব্বির হোসেন। ৩১ বলে ৩৪ রান করেন এনামুল হক বিজয়। মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন।

রংপুর বোলারদের হয়ে খুশদিল শাহ ও আকিফ জাভেদ তিনটি করে উইকেট নেন। নাহিদ রানা ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট।

জবাবে রংপুর ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। সাইফ হাসান ও নুরুল হাসান সোহান আশা জাগালেও দলকে তীরে পৌঁছাতে পারেননি। পাঁচটি চার ও দুই ছক্কায় ২৯ বলে ৪৩ রান করেন সাইফ। চারটি চার ও দুই ছক্কায় ২৬ বলে ৪১ রান করেন সোহান। সাইফউদ্দীন ১৪ বলে ২৩ রান এবং খুশদিল শাহ ১৩ বলে ১৪ রান করেন।

রাজশাহীর হয়ে রায়ান বুর্ল ৪ উইকেট নেন। তাসকিন আহমেদ ও এসএম মেহোরাব হোসেন দুটি করে উইকেট নেন। আসরে এপর্যন্ত ২২ উইকেট নিয়ে শীর্ষে তাসকিন।

Tags: ইয়াসিরচট্টগ্রামবিপিএল ২০২৫রংপুররাজশাহীলিড স্পোর্টসসোহান
Previous Post

সমুদ্রপাড়ে বসে ‘বলী’ দেখার সুযোগ!

Next Post

আনলিমিটেড ইন্টারনেটসহ ওয়াইফাই সমাধান নিয়ে এলো বাংলালিংক

Next Post
বাংলালিংকের ওয়াইফাই ও ইন্টারনেট পরিষেবা লোগো, দ্রুত সংযোগের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আনলিমিটেড ইন্টারনেটসহ ওয়াইফাই সমাধান নিয়ে এলো বাংলালিংক

গ্রামীণফোন ও এরিকসন এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই-ভিত্তিক প্রযুক্তির সমৃদ্ধ করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT