চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের ধারা ভেঙে ফাইনালে যেতে চায় রংপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুর ক্রিকেট দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে শুরুর দিকে অপ্রতিরোধ্য ছিল রংপুর রাইডার্স। টানা আট জয়ে সবার আগেই প্লে-অফ নিশ্চিত। এরপরই ছন্দ হারাল গ্লোবাল চ্যাম্পিয়ন দলটি। দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচে হার। আর ঘুরে দাঁড়াতে পারেনি। টানা চার হারে এক সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর এখন এলিমিনেটরে। অর্থাৎ, হারলেই বাদ। এমন সমীকরণে সোমবার দুপুরে প্লে-অফে খুলনা টাইগার্সের বিপক্ষে নামছে দলটি। আর খুলনাকে হারানোর মধ্য দিয়ে জয়ে ফিরে ফাইনালে খেলতে চায় নুরুল হাসান সোহানের দল। 

কোয়ালিফায়ারের দৌড়ে লিগপর্বের শেষ ম্যাচ পর্যন্ত টিকে ছিল রংপুর রাইডার্স। তবে শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারায় চিটাগং কিংস। তাতে কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারায় রংপুর। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে খেলবে চিটাগং। প্রথম কোয়ালিফায়ারে থাকতে পারলে ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ পেতো রংপুর। এখন তাদের ফাইনালে যাওয়াটা কিছুটা হলেও কঠিন। এলিমিনেটরে জেতার পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও জিততে হবে। তাই ম্যাচগুলো তাদের জন্য ‘ডু অর ডাই’।

দলটির অন্যতম অলরাউন্ডার শেখ মেহেদী জানালেন এমনই। এলিমিনেটরে নামার আগের দিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন সেরে নিয়েছে রংপুর। পরে সংবাদ মাধ্যমে কথা বলেন মেহেদী।

‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। সেরা দুইয়ে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নক আউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’

নিজেদের শেষ চার ম্যাচে জিততে না পারলেও খুলনাকে হারাতে পর্যাপ্ত আত্মবিশ্বাস আছে রংপুর ক্রিকেটারদের, মেহেদী জানালেন এমনই। বলেছেন, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’

বিপিএলের সবশেষ দুই আসরে প্লে-অফ থেকে বাদ পড়েছিল রংপুর। ২০২৩ আসরে এলিমিনেটরে বরিশালের বিপক্ষে জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বাদ পড়েছিল তারা। গত মৌসুমেও কুমিল্লার কাছে হেরে যায় তারা। তবে এবার ফাইনালে যেতে মুখিয়ে রংপুর, জানিয়েছেন মেহেদী।

বলেছেন, ‘শেষ দুই বছর আমরা ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এ বছর আরও একটা সুযোগ আছে। গত দুই বছরের এটা (বাদ পড়া) ভাঙতে চাই এবার। আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’

Tags: প্লে-অফবিপিএল ২০২৫মেহেদীরংপুরলিড স্পোর্টস
Previous Post

বিপিএলে প্লে-অফে কার খেলা কবে-কখন

Next Post

লা-লিগায় আলাভেসকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সা

Next Post
বার্সেলোনা খেলোয়াড়রা জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা-লিগায় আলাভেসকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সা

বাংলাদেশী ও সুইডিশ বাবা আলোকচিত্র, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলাদেশী এবং সুইডিশ বাবা' আলোকচিত্র প্রদর্শনী শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT