চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই রংপুরের টানা চার হার, প্লে-অফের দৌড়ে থাকল খুলনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
খুলনা ক্রিকেটাররা জয় উদযাপন করছে, রংপুরের বিপক্ষে ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুদ্রার অন্য পিঠও দেখছে রংপুর রাইডার্স। টানা আট জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছিল দলটির। এরপর ছন্দ হারায়, দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচে হারের পর হেরে যায় চিটাগং কিংসের কাছে। লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছেও বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল।

হারলেই প্লে-অফের দৌড় থেকে বাদ, এমন সমীকরণ নিয়ে নেমেছিল খুলনা টাইগার্স। রংপুরের বিপক্ষে ৪৬ রানের জয় তুলে প্লে-অফের দৌড়ে টিকে থাকল মেহেদী হাসান মিরাজের দল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষে ফরচুন বরিশাল। লিগপর্বের সব ম্যাচ শেষ করে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে খুলনা। নাঈম শেখের তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ৪ উইকেটে ২২০ রানের সংগ্রহ গড়ে।

৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা নাঈম ৮ ছক্কা ও ৭ চারে ৬২ বলে ১১১ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন। বিপিএলে তার প্রথম সেঞ্চুরি। এবারের আসরের রেকর্ড অষ্টম সেঞ্চুরি। বিপিএলে আগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৬টি। এবারের আসরে এপর্যন্ত অষ্টম সেঞ্চুরির দেখা মিলল। নাঈমের আগে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ তামিম, গ্রাহাম ক্লার্ক ও এনামুল হক বিজয়।

এছাড়া উইলিয়াম বোসিস্তো ২১ বলে ৩৬, মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ এবং মিরাজ ১২ বলে ২১ রান করেন।

রংপুরের হয়ে একটি করে উইকেট নেন মেহেদী হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহমেদ।

জবাবে নেমে ৯ উইকেটে ১৭৪ রানে থামে রংপুর। তিস্তাপাড়ের দলটির ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। রান পেয়েছেন সৌম্য সরকার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফেরার পর প্রথম দুম্যাচে সুবিধা করতে পারেননি। তৃতীয় ম্যাচে রাঙালেন। পাঁচটি ছক্কা ও ছয়টি চারে ৪৮ বলে ৭৪ রান করেন। শেখ মেহেদী ১৪ বলে ২৭ রান করেন। বাকিদের মধ্যে ইফতিখার আহমেদ ১৫ বলে ১৯, সাইফউদ্দিন ১০ বলে ১৮ এবং রাকিবুল হাসান ৬ বলে ১৪ রান করেন।

খুলনার হয়ে মুশফিক হাসান ৩ উইকেট নেন। দুটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।

Tags: খুলনাবিপিএল ২০২৫মিরাজরংপুরলিড স্পোর্টস
Previous Post

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

Next Post

অপূর্বকে পেয়ে নিহার স্বপ্ন পূরণ!

Next Post
প্রেমের মুহূর্তে দুজনের হাসিমুখ, প্রকৃতির মাঝে সুখী দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপূর্বকে পেয়ে নিহার স্বপ্ন পূরণ!

অভিনেতা পুষ্পা চরিত্রে বসে আছেন, পটভূমিতে অন্যান্য চরিত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তি ২৩ মিনিট নিয়ে ওটিটিতে ‘পুষ্পা ২’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT