চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসারের পরিকল্পনায় চট্টগ্রামে ‘রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in অন্যান্য খেলা, চট্টগ্রাম, জনপদ, বাংলাদেশ, স্পোর্টস
A A
চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে ‘চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট’। অংশ নিয়েছে ১২টি দল। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি চার গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।

রোববার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি নুরে আলম মিনা বলেন, ‘কাবাডি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হলেও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে দেশের এ জাতীয় খেলা। তাই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কাবাডিকেই বেছে নেয়া হয়েছে। দেশে অন্য খেলাগুলোর আয়োজন নিয়মিত হয়ে আসছে। কিন্তু কাবাডির আয়োজন খুবই নগণ্য। তাই বাংলাদেশ পুলিশ এ আয়োজন করেছে। এটি আমাদের জাতীয় খেলা। আমরা চাই এ খেলার চর্চা আরও বাড়ুক। পাশাপাশি ঐতিহ্য ফেরাতে কাবাডিতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। এ আয়োজনে সবধরনের সহযোগিতা করছে বিকেএসপি। আর্থিক সহযোগিতা দিয়েছে কেএসআরএম। এ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

গেস্ট অব অনারের বক্তব্যে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, ‘জেলা পুলিশের সঙ্গে আমাদের হৃদ্যতা বহুদিনের। জেলা পুলিশ সবসময় আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে। আমরাও সুযোগ খুঁজি কীভাবে তাদের সঙ্গে থাকতে পারি। কাবাডি টুর্নামেন্টের মতো দুর্দান্ত একটা আয়োজনে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ।’

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: কাবাডিচট্টগ্রাম
Previous Post

বিয়ে খেতে গিয়ে মৌমাছির কামড়ে অসুস্থ ১২ অতিথি

Next Post

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Next Post
আওয়ামী লীগের নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালের রেকর্ডমাল্যে ভারতের ধামাকা জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT