চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ স্পিনে বিধ্বস্ত ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা ইংলিশ স্পিনে বিধ্বস্ত, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে জো-রুটের সেঞ্চুরিতে সাড়ে তিনেশোর বেশি সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের ব্যাটে পাঠিয়ে ঝড় তুলেছেন ইংলিশ স্পিনাররা। ফিরিয়েছেন সাত ব্যাটারকে।

প্রথম ইনিংসে ৩৫৩ রানে থামে সফরকারীদের ইনিংস। জবাবে নেমে ৭ উইকেটে ২১৯ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল। ১৩৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ভারতের হয়ে ব্যাটে নামবেন ৫৮ বলে ৩০ রান করা ধ্রুব জুরেল ও ৭২ বলে ১৭ রান করা কুলদীপ যাদব।

৭ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটে নেমে মধাহ্ন বিরতির আগেই গুটিয়ে যায় ইনিংস। প্রথম দিনে সেঞ্চুরি পাওয়া জো-রুট অপরাজিত থাকলেও ফিরে যান অলি রবিনসন। ৯৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। রবিনসন ফেরার পর তিন ওভারের ব্যবধানে ফিরে যান শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন। রানের খাতা খুলতে পারেননি তাদের কেউ। ২৭৪ বলে ১০টি চারে ১২২ রানে অপরাজিত থাকেন রুট।

ভারতের হয়ে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা নিয়েছেন তিন উইকেট। অভিষিক্ত আকাশ দীপ নেন তিনটি, এছাড়া মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।

জবাবে নেমে অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ২ রান করা রোহিত। পরে শোয়েব বশিরের তোপের সম্মুখীন হয় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার যশ্বী জয়সওয়াল একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূর্ণ করলেও সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি ইনিংস। ১১৭ বলে ৭৩ রান করে ফিরে যান বশিরের শিকার হয়ে।

শুভমন গিল করেছেন ৩৮ রান। এছাড়া রজত পতিদার ১৭, সরফরাজ খান ১৪ এবং রবীন্দ্র জাদেজা ফিরে যান ১২ রান করে। অশ্বিন ১ রান করে ফিরে গেলে কুলদীপকে নিয়ে দিন শেষ করেন জুরেল।

ইংলিশ স্পিনার শোয়েব বশির ৮৪ রান খরচায় নেন চার উইকেট। টম হার্টলি নিয়েছেন দুটি, এছাড়া জেমস অ্যান্ডারসন নেন একটি উইকেট।

Tags: ইংল্যান্ডগিলজয়সওয়ালজাদেজাভারতরাঁচি টেস্টরুটলিড স্পোর্টসশোয়েব
Previous Post

হলিউডে পাড়ি জমাচ্ছেন অ্যাটলি!

Next Post

স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রিন গেম গ্লোরি অ্যাথলেটিকস ডে উদযাপন

Next Post
স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের গ্রীন গেমসের আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রিন গেম গ্লোরি অ্যাথলেটিকস ডে উদযাপন

বিচারপত্র, হাতকড়া ও আইনি বইসহ আদালত সম্পর্কিত আইটেমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ১ জুলাই থেকে বাতিল হচ্ছে ব্রিটিশ ফৌজদারি আইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT