চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধুম ৪’-এ খলনায়ক হচ্ছেন রণবীর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 03, জুন 2025
in বিনোদন
A A
ধুম ৪-এ খলনায়ক রণবীরের ছবি, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালে অভিষেক বচ্চন ও জন আব্রাহাম অভিনীত ‘ধুম’ বক্স অফিসে ঝড় তোলে। আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের দুর্দান্ত ছবির তালিকায় যুক্ত হয় এই অ্যাকশন ছবিটি। ‘ধুম’র পর ২০০৬ সালে ‘ধুম ২’ দিয়ে বক্স অফিসে দারুণ আয় করেন নির্মাতারা।

২০১৩ সালে আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ধুম থ্রি’ -ও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। তারই ধারাবাহিকতায় নির্মাতারা ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করছেন। আর এবারের চমকের বিষয় হল, রণবীর কাপুরকে বাইকে বসে ডাকাতি করার দায়িত্ব দেওয়া হবে।

সূত্রের খবর, লেখক শ্রীধর রাঘবনের সঙ্গে হাত মিলিয়ে ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করছেন প্রযোজক আদিত্য চোপড়া। রণবীরের ব্যক্তিত্বের কথা মাথায় রেখেই এই চিত্রনাট্য লেখা হচ্ছে।

পিঙ্কভিলার সূত্রে খবর, এবার ‘ধুম ৪’-এর খলনায়ক হিসেবে দেখা যাবে রণবীরকে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘রণবীর ধুম ৪ -এর জন্য নিখুঁত পছন্দ এবং চরিত্রটিও তার ব্যক্তিত্ব এবং তারকাখ্যাতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নতুন ধুম ফিল্মটি গ্লোবাল অ্যাকশন স্কেলের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে এবং দৃশ্যের প্যালেটের পাশাপাশি গল্পটি আগের সেট ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের থেকে অনেকটাই আলাদা হবে।’

‘ওয়ার ২’ মুক্তির পর ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন অয়ন মুখোপাধ্যায়। ২০২৬ সালের এপ্রিলে শুটিং শুরু হবে বলে জানা গেছে। এমনও খবর রয়েছে যে নির্মাতারা ২০২৭ সালে ‘ধুম ৪’ দিয়ে প্রেক্ষাগৃহে বিস্ফোরণ ঘটাবেন। তবে রণবীর কিংবা আসন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কারো তরফ থেকেই এখনো কোন ঘোষণা আসেনি।

Tags: খলনায়কধুম ৪রণবীর
Previous Post

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হত্যাকাণ্ডের তদন্ত চায় জাতিসংঘ

Next Post

বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কোন পথরেখা নেই: সিপিডি

Next Post
জাতীয় বাজেট ২০১৫-১৬ নিয়ে চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কোন পথরেখা নেই: সিপিডি

স্বরাষ্ট্র উপদেষ্টা ১০ দিনের ছুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিনের ছুটিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT