চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রামায়ণ’-এর জন্য রণবীরের আমিষ ত্যাগের গল্প মিথ্যা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 24, নভেম্বর 2025
in বিনোদন
A A
রণবীর সিং মাংস খাওয়ার গল্প নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রাম হচ্ছেন রণবীর কাপুর। তাই মাছ মাংস-সহ সমস্ত রকমের আমিষ খাবার ছেড়েছেন এই অভিনেতা। এমনকি মদ্যপানও ছেড়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পর্দায় রাম হয়ে ওঠার জন্য নিজেকে নিয়মে বেঁধেছেন বলেও দাবি করেছিলেন রণবীর।

কিন্তু অভিনেতার এই দাবি কি আদৌ সত্যি? এবার উঠছে এ নিয়ে প্রশ্ন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। রাজ কাপুরের ১০০ বছর উপলক্ষে এই ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে খাওয়া দাওয়ার বিষয় রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আরমান জৈন পরিবারের সকলের পাতে খাবার পরিবেশন করছেন। টেবিলে বসে থাকা সকলের পাতে ভাতের সঙ্গে মাছের একটি পদ এবং পাঁঠার মাংসের একটি পদ পরিবেশন করছেন তিনি।

যে টেবিলে ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, রিমা জৈন, সাইফ আলি খানদের সঙ্গে বসেছিলেন রণবীর কাপুরও! আর এই দেখেই অবাক নেটাগরিক। রণবীর এতদিন নিরামিষ খাওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করেছেন তারা।

এক নিন্দুক সমাজমাধ্যমে লিখেছেন, “রণবীর কাপুরের জনসংযোগকারী দল দাবি করেছিল, রামের চরিত্রে অভিনয় করার জন্য তিনি নাকি আমিষ খাবার ত্যাগ করেছেন। কিন্তু পরিবারের সঙ্গে বসে মাংসের হাড় ও মাছ খাচ্ছেন তিনি! দেখাই তো যাচ্ছে। সত্যিই রণবীরের জনসংযোগকারী দলকে কুর্নিশ।”

আর নিন্দুকের দাবি, “এমন মিথ্যাচার করার জন্য জনসংযোগকারী দলকে বাতিল করা উচিত। বিশদে না জেনে বোকা বোকা দাবি করা মোটেই ঠিক নয়। এমন ভুয়া গল্প তৈরি করার তো কোন দরকারই ছিল না। কোথায় লেখা আছে, রামের চরিত্রে অভিনয় করতে গেলে আমিষ খাওয়া ছাড়তে হবে? জনসংযোগকারী দলের জন্য অভিনেতাকেও এবার দুর্ভোগ পোহাতে হবে।”- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: নীতেশ তিওয়ারিরণবীর কাপুররামায়ণ
Previous Post

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি

Next Post

রামপুরায় ২৮ জন হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

Next Post
রামপুরায় হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় ২৮ জন হত্যা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যমে প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT