চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সেবনে বাধার জেরে হামলায় তরুণের মৃত্যু!

এস কে রাসেল by এস কে রাসেল
10:42 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in - সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রাকৃতিক পটভূমিতে হাস্যোজ্জ্বল যুবক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদককে ‘না’ বলার শাস্তি, রামেলের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরের তরুণ রামেল ছিলেন সোজাসাপ্টা, সাহসী এক মানুষ। মাদকসেবীদের অপকর্ম সহ্য করতে পারতেন না। সেই সাহসই শেষ পর্যন্ত কেড়ে নিল তার জীবন।

গত কয়েকদিন আগে সেপ্টেম্বর হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামের মো. নাঈম নামের এক মাদকসেবীকে মাদক সেবনে বাধা দেন পাশের জিনারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রামেল (২৫)। কথা কাটাকাটি থেকে শুরু হয় বিরোধ। কয়েকদিন পরই সেই তর্কের ভয়াবহ পরিণতি ৩০ সেপ্টেম্বর বিকেলে ক্রিকেট খেলে ফেরার পথে নাঈমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেলথৈল মাঠের কাছে রামেলের ওপর হামলা চালায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত করে রামেলকে। তাকে উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রামেলের অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে রেফারড করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রামেলের মৃত্যু হয়।

রামেলের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, পুরো এলাকার বিবেককে নাড়িয়ে দিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জিনারী গ্রামে রামেলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে গ্রামবাসী। নিহতের বাবা-মা, স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হন। সবার কণ্ঠে একটাই দাবি—খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

রামেলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে গ্রামবাসী

নিহতের বাবা বাদী হয়ে তেতুলিয়া গ্রামের নাঈমসহ সাতজনকে আসামি করে ৩ অক্টোবর হোসেনপুর থানায় মামলা করেছেন। কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

স্থানীয় বাসিন্দা বুলবুল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদক এখন আমাদের গ্রাম পর্যন্ত ঢুকে পড়েছে। রামেল সেটা ঠেকাতে গিয়েই খুন হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে কেউ আর মাদকবিরোধী কথা বলার সাহস করবে না। রামেল ছিল তার পরিবারের এক মাত্র উপার্জনক্রম ব্যক্তি তাকে হারিয়ে তার পরিবার আজ দিসে হারা”

নিহতের বাবা রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করত বলেই ওকে মেরে ফেলেছে। আমি কোনো রাজনীতি চাই না, শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। যেন আর কোনো বাবাকে এমনভাবে ছেলেকে হারাতে না হয়।”

জিনারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মনসুর আহমেদ বলেন, “রামেল ছিল শান্ত, পরিশ্রমী একটা ছেলে। এলাকায় মাদকবিরোধী প্রচারে সবসময় এগিয়ে থাকত। তাকে হত্যা করা মানে একজন ভালো তরুণকে হারানো। আমরা চাই, যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তারা যেন দ্রুত ধরা পড়ে। না হলে মানুষ আইনের ওপর বিশ্বাস হারাবে।”

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

Tags: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগ্রেপ্তারথানার ভারপ্রাপ্ত কর্মকর্তাময়মনসিংহ মেডিকেল কলেজ
Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

Next Post

ঘরের মাঠে আর্সেনাল-ইউনাইটেডের জয়

Next Post
প্রতিদ্বন্দ্বী ফুটবল দল আর্সেনাল ও ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে জয়ের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে আর্সেনাল-ইউনাইটেডের জয়

শহিদুল আলম গাজায় অবস্থানরত অবস্থায় ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT