চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 03, আগস্ট 2026
in বিনোদন
A A
রামায়ণ এর চরিত্রের ছবি, মহাকাব্যিক দৃশ্য ও চরিত্রের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর বহু প্রতীক্ষিত প্রচার-ঝলক। যেখানে প্রথম বার পূর্ণাঙ্গ রূপে দেখা মিলেছে রণবীর কাপুর অভিনীত রাম, সাই পল্লবী অভিনীত সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশ অভিনীত রাবণকে। ফলে ‘রামায়ণ’ নিয়ে চর্চায় মেতেছেন চলচ্চিত্রপ্রেমীরা।

সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা, যেন তাদের তর সইছে না। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া দেখে অন্তত তেমনটাই মনে হয়। বিগ বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও ফিসফাস কম হচ্ছে না।

জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুর সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন।সিনেমাটি যেহেতু দুই পার্টে মুক্তি পাবে, তাই প্রতি পার্টের জন্য ৭৫ কোটি রুপি করে দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি।

অন্যদিকে সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উল্লেখযোগ্য হারে পারিশ্রমিক বাড়িয়েছেন। সাধারণত সাই পল্লবী আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে সিনেমাটির প্রতি পার্টের জন্য ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ফলে দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি রুপি।

‘কেজিএফ’ খ্যাত তারকা অভিনেতা যশ ‘রাবণ’ চরিত্র রূপায়ন করছেন। ট্রেলারে তার হুংকারে কেঁপে উঠে পর্দা। কন্নড় সিনেমার এই সুপারস্টার প্রতি কিস্তির জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি। অর্থাৎ, দুই কিস্তির জন্য যশ নিয়েছেন মোট ১০০ কোটি রুপি। তবে ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘চ্যাপ্টার টু’-এর জন্য ৩০-৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন যশ। ফলে বলাই বাহুল্য যে,  ‘রামায়ণ’ সিনেমায় তার পারিশ্রমিক অনেকটা বৃদ্ধি পেয়েছে।

বলিউড অভিনেতা সানি দেওল দক্ষিণী সিনেমায় এখন নিয়মিত অভিনয় করছেন। ‘রামায়ণ’ সিনেমায় ‘হনুমান’ চরিত্র রূপায়ন করছেন তিনি। ট্রেলারের শেষে তাকে খুবই স্বল্প সময়ের জন্য দেখেছেন দর্শকরা। সিনেমাটির প্রতি কিস্তির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। দুই কিস্তির জন্য মোট পারিশ্রমিক নিয়েছেন ৪০ কোটি রুপি। এর আগে ‘গদর টু’ সিনেমায়ও একই পারিশ্রমিক নেন সানী দেওল।

‘রামায়ণ’ সিনেমায় ‘লক্ষ্মণ’ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। চরিত্রটি রূপায়নের জন্য এই টিভি তারকা ২-৪ কোটি রুপি  পারিশ্রমিক নিয়েছেন। দুই কিস্তির জন্য মোট কত রুপি পারিশ্রমিক নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক বলে জানা গেছে।

‘রামায়ণ’ সিনেমা প্রযোজনা করছেন নমিত মালহোত্রা। সহপ্রযোজক হিসেবে কাজ করছেন ‘কেজিএফ’ তারকা যশ। সিনেমাটির বাজেট নিয়েও চর্চা চলছে। প্রখর গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক নমিত মালহোত্রা বলেন, “ছয়-সাত বছর আগে যখন আমরা এটি তৈরি করতে শুরু করি, তখন লোকে আমাকে পাগল ভাবতেন। কারণ কোনো ভারতীয় চলচ্চিত্রই ‘রামায়ণ’ সিনেমার স্কেলের ধারেকাছেও আসেনি। সহজ কথায়—দুটি পর্ব মিলিয়ে মোট বাজেট ৫০ কোটি ডলার, যা ৪ হাজার কোটি রুপির বেশি।”

সিনেমাটি নিয়ে দৃঢ়তার সঙ্গে নমিত মালহোত্রা বলেন, “আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য নিয়ে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্রটি তৈরি করছি, যা বিশ্বজুড়ে দেখা উচিত। আমি বিশ্বাস করি, হলিউডের কয়েকটি বড় চলচ্চিত্রের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে এটি নির্মাণ করছি। আমরা দায়িত্বজ্ঞানহীন নই, আমরা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু বাস্তবসম্মত।”

‘রামায়ণ’ সিনেমার ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট।

Tags: ‘রামায়ণ পার্ট ১’পারিশ্রমিকযশরণবীর কাপুররবি দুবেসাই পল্লবীসানি দেওল
Previous Post

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

Next Post

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

Next Post
শেখ হাসিনা ও ভারতের অবস্থান নিয়ে আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া ও ভারতের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT