চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি ম্যাচ রেফারি রামান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইসিসি ম্যাচ রেফারি রামানের ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ইংলিশ ওপেনার ও আইসিসি ম্যাচ রেফারি রামান সুব্বা রো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুর আগে তিনি ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ টেস্ট ক্রিকেটার। এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে আইসিসি।

১৯৫৮ সালে টেস্ট অভিষেক হয় রামানের। তিন বছরের ক্যারিয়ারে ১৩টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরি করেছিলেন। ১৯৬১ সালে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

অবসরের পর তিনি সারে এবং দ্য ওভালের বাণিজ্যিক দিক বিকাশের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। টেস্ট অ্যান্ড কাউন্টি ক্রিকেট বোর্ড (টিসিসিবি) প্রতিষ্ঠা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন রামান। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিসিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরআগে ১৯৮১-১৯৮২ সালে ইংল্যান্ডের ভারত ও শ্রীলঙ্কা সফরের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় তার। ২০০১ সাল পর্যন্ত নয় বছরের ক্যারিয়ারে ৪১টি টেস্ট ও ১১৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।

রামানের মৃত্যুতে আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেছেন, ‘রামানের মৃত্যুর কথা শুনে আমি ব্যথিত এবং আইসিসির সকলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’
‘রামান তার যুগের একজন সম্মানিত ক্রিকেটার ছিলেন, যিনি টেস্ট অ্যান্ড কাউন্টি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম দিকের আইসিসি ম্যাচ রেফারিদের একজন, বিশ্বের বিভিন্ন স্থানে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করতেন।’

Tags: আইসিসিইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

Next Post

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রামে লাশ পৌঁছাতেই কান্নার রোল

Next Post
নেতা যুবক ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রামে লাশ পৌঁছাতেই কান্নার রোল

বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভাসছে, খেলার মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদের কিনারা থেকে ফিরে সম্ভাবনা জাগিয়েও হারলো পাঞ্জাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT