বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ব্যস্ত পুরো মুসলিম বিশ্ব। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত গাজা নগরিতে। নেই পর্যাপ্ত খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব মসজিদ। এর মধ্যেই চলছে রমজানের প্রস্তুতি ও প্রার্থনা।








