চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম চরণকে ‘ইডলি’ বলে কটাক্ষ করে সমালোচিত শাহরুখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 পূর্বাহ্ন 05, মার্চ 2024
in বিনোদন
A A
শাহরুখের সঙ্গে অন্য ব্যক্তির হাত মিলিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক-বিবাহ অনুষ্ঠানের মঞ্চে রাম চরণকে ‘ইডলি’ বলে ডাকেন শাহরুখ খান। শাহরুখের এমন ‘অসম্মানজনক’ মন্তব্যের কারণে অনুষ্ঠান থেকে বের হয়ে চলে যান রাম চরণের মেকআপ আর্টিস্ট। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে সমালোচনা।

জামনগরের তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তিন খান-সালমান, শাহরুখ ও আমিরকে বহু বছর পর মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। প্রথমে তারা রাম চরণ এবং জুনিয়র এনটিআরের আরআরআর সিনেমার নাটু নাটুর স্টেপ ফলো করার চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে রাম চরণও তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন।

রামকে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখ মজা করে দক্ষিণের এই অভিনেতাকে মঞ্চে ডাকার সময় বেশ কিছু শব্দ উচ্চারণ করেছিলেন, যা শুনতে তেলুগু বা তামিল ভাষার মতো। এই মুহূর্তের একটি ভিডিও ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা ইনস্টাগ্রামে শেয়ার করে। সেই ভিডিওতে মন্তব্য করেন রাম চরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান।

ভিডিওটিতে জেবা মন্তব্য করেছেন, ‘আমি শাহরুখের বড় ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রাম চরণকে ইডলি বলেছেন, তা আমার একেবারে ভালো লাগেনি’।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও জেবা বিষয়টি নিয়ে লিখেছেন। তিনি লেখেন, “‘ভেন্দ ইডলি বড়া রাম চরণ কাহা হ্যায় তু???’ এরপর আমি বেরিয়ে এলাম। এটা অসম্মানজনক।”

শাহরুখ রামচরণকে ‘ইডলি’ বলায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও ক্ষুব্ধ। এক ব্যক্তি লিখেছেন, ‘দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আচরণ করেছেন শাহরুখ।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘একজন দক্ষিণ ভারতীয় পরিচালক তাকে তার কেরিয়ারের সবচেয়ে বড় হিট দেওয়ার পরে রাম চরণকে ‘ইডলি’ বলে দক্ষিণ ভারতীয়দের সঙ্গে রেসিস্টের মতো আচরণ করছেন শাহরুখ খান’।

SRK calling Ram Charan and Salman and Aamir joined 🥰🔥pic.twitter.com/BsGbHhOUoW

— Aman (@amanaggar02) March 3, 2024

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: রাম চরণশাহরুখ খান
Previous Post

গাজায় খাবারের অভাব ও চিকিৎসা সেবা না পেয়ে বহু শিশুর মৃত্যু

Next Post

মেসির সঙ্গে আবারও খেলতে চান নেইমার

Next Post
নেইমার ও মেসি একসঙ্গে ফুটবল মাঠে, প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে আবারও খেলতে চান নেইমার

জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ছবি, আন্তর্জাতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT